ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকছে নতুন নিয়ম
শুরধু ক্রিকেট বিশ্বে নয় সমগ্র বিশ্বে করোনা আঘাত হানার পর ভারতে এবারই প্রথমবার একটি আন্তজাতিক সিরিজ হতে যাচ্ছে, যেখানে থাকছে না জৈব সুরক্ষা বলয়। মূলত ক্রিকেটারদের মানসিক ক্লান্তির কথা বিবেচনা করেই আসন্ন এই সিরিজে জৈব সুরক্ষা বলয় রাখা হচ্ছে না।
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভিন্ন রকমের জৈব সুরক্ষা বলয় রাখছে সংশ্লিষ্টরা। যেখানে তিন দিনের কোয়ারেন্টিন শেষ করে বলয়ে প্রবেশ করে ক্রিকেটাররা। শুধুমাত্র দিল্লি ক্যাপিটালস ছাড়া অন্য কোনো দলের ক্রিকেটার বা স্টাফদের করোনায় আক্রান্ত হতে দেখা যায়নি এবার।
আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯ মে। কোভিড-১৯ দিক বিবেচনায় সফলভাবেই শেষ হতে চলেছে এবারের আইপিএল। সবকিছু মিলিয়ে ঘরের মাঠে অনুষ্ঠেয় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে তাই জৈব সুরক্ষা বলয় না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে সব ক্রিকেটারকে নিয়মিতই করোনা পরীক্ষা করানো হবে।
ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি ও জসপ্রিত বুমরাহদের। এই সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।
সংক্ষিপ্ত এই ফরম্যাটের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উমরান মালিক ও আর্শদীপ সিং। দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড- লোকেশ রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, ইশান কিশান, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেস আইয়ার, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আভেস খান, আর্শদীপ সিং ও উমরান মালিক।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
