| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

হারের ম্যাচেও বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৭ ১৫:৩৭:৫২
হারের ম্যাচেও বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের

প্রথম টেস্টে চট্রগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে সিরিজের প্রথম টেস্ট ড্রয়ের পর ঢাকায় দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

শেষ পর্যন্ত দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশ৷ তবে টাইগারদের এই পুঁজি যে যথেষ্ট ছিল না, লঙ্কান ব্যাটাররা সেটা হারে হারে প্রমাণ করে দেন। প্রথম ইনিংসে কুশল মেন্ডিস ও দীনেশ চান্ডিমালের সেঞ্চুরিতে ৫০৬ রানে অলআউট হওয়ার আগে ১৪১ রানের বড় লিড পায় সফরকারীরা।

১৪১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে প্রথম বারের মতো একই ম্যাচের দুই ইনিংসেই শূন্য রানে আউট হন ওপেনার তামিম ইকবাল। ব্যাটিংয়ে ছন্দ হারানো দলপতি মুমিনুল হকও ফেরেন শূন্য হাতে।

এছাড়া নাজমুল হোসেন শান্ত ২ এবং আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় মাত্র ১৫ রানে আউট হলে টাইগারদের বিপদ বাড়তে থেকে। সেখান থেকে আর উইকেট না হারিয়ে ১১ রানের জুটিতে চতুর্থ দিনের খেলা শেষ করেন প্রথম ইনিংসের দুই নায়ক মুশফিকুর রহিম ও লিটন দাস। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের চেয়ে ১০৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করে টাইগাররা।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটার পঞ্চমদিনের শুরুতে অবশ্য লঙ্কান পেসারদের ভালোই সামলাচ্ছিলেন। ব্যক্তিগত ৯ রানে কাসুন রাজিথার বলে আম্পায়ার লিটনকে ক্যাচ আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান এই টাইগার ব্যাটার। তবে রাজিথার পরের ওভারে বলের লাইন মিস করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। আউট হওয়ার আগে মুশফিক করেন ২৩ রান।

লিটনকে সঙ্গে নিয়ে সাকিব কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। লিটন ৫২ ও সাকিব ৫৮ রানে ফিরে গেলে হারের খুব কাছে চলে যায় বাংলাদেশ। এরপর ব্যাট হাতে মোসাদ্দেক কিংবা অন্য কেউই তেমন কিছুই করতে পারেননি। ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৮ রানের লিডে ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

২৯ রানের লক্ষ্য তাড়া করতে তেমন বেগ পেতে হয়নি লঙ্কানদের। দুই ওপেনার ফার্নান্দো ও করুনারত্নে মাত্র তিন ওভারেই সেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন। ১০ উইকেটের বড় জয় নিয়ে চলতি বছর নিজেদের প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল সফরকারীরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...