| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ম্যাচ হারের মুল কারণ জানালেন লখনউ–এর অধিনায়ক রাহুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৬ ১৩:২৪:২২
ম্যাচ হারের মুল কারণ জানালেন লখনউ–এর অধিনায়ক রাহুল

২০২২ আইপিএল-এ আত্মপ্রকাশ করেছে লখনউ সুপার জায়ান্টস। তবে এ বছরে তাদের যাত্রা এলিমিনেটর ম্যাচেই শেষ হয়ে যায়। এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ১৪ রানে পরাজিত হয় কেএল রাহুলরা। এরপরেই আইপিএল-এর ১৫তম মরশুমে লখনউ-এর সব আশা শেষ হয়ে যায়। পুরো টুর্নামেন্টে ভালো পারফর্ম করেও দলটি এলিমিনেটর ম্যাচে ভালো করতে পারল না। কী কারণে দলকে হারের মুখে পড়তে হয়েছিল। ম্যাচের পরে এর উত্তর দিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল।

লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল ম্যাচের পরে বলেন, ‘আমি মনে করি, আমরা কী কী কারণে জিততে পারিনি সেটা কিন্তু বেশ পরিষ্কার। আমরা মাঠে নিজেদেরকে ছোট করেছি। সহজ ক্যাচ ড্রপ করে কখনই ম্যাচ জেতা যায় না। স্পষ্টতই এমন অবস্থায় পার্থক্য গড়ে দিয়ে পতিদার এমন ইনিংস খেলেছেন। যখন সেরা তিনের মধ্যে কেউ সেঞ্চুরি করেন, তখন সেই দল বেশিভাগ সময়ে জেতে। তারা সত্যিই ভালো খেলেছিল এবং আমরা মাঠে খারাপ ছিলাম।’

ক্যাপ্টেন কেএল রাহুল আরও বলেন, ‘আমরা অনেক ইতিবাচক জিনিস নিয়ে ফিরব। এটি একটি নতুন ফ্র্যাঞ্চাইজি। আমরা অনেক ভুল করেছি, প্রতিটি দলই এটা করে। চেষ্টা করতে হবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। এটি একটা তরুণ দল। তারা তাদের ভুল থেকে শিক্ষা নেবে। ঘরে ফিরে যাবে এবং তারা আরও ভালো খেলোয়াড় হওয়ার চেষ্টা করবে। মহসিন সবাইকে দেখিয়েছে সে কতটা ভালো এবং তার মধ্যে কতটা দক্ষতা রয়েছে।’

জানিয়ে দেওয়া যাক লখনউয়ের দল রজত পতিদারের তিনটি ক্যাচ এবং দীনেশ কার্তিকের একটি ক্যাচ ছেড়েছিল। হাফ সেঞ্চুরি করার পেরে রজত পতিদারের প্রথম ক্যাচ মিস হয়। সেই সঙ্গে মাত্র কয়েক রান করার পরেই দীনেশ কার্তিক ক্যাচ তুলেছিলেন, যেটি মিস করে লখনউ। পরে যেভাবে দুজনেই ম্যাচ শেষ করেন এবং দলের হয়ে ২০০ রান ক্রস করেন তাতেই দুই দলের পার্থক্য গড়ে গিয়েছিল। কেএল রাহুলের মতে এটাই হল লখনউ সুপার জায়ান্টসের পরাজয়ের প্রধান কারণ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...