| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগার লঙ্কান টেস্টঃ বৃষ্টির পেটে তিন ঘণ্টা, ৪খেলা শুরুর সময় ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৫ ১৫:৫৬:০৪
টাইগার লঙ্কান টেস্টঃ বৃষ্টির পেটে তিন ঘণ্টা, ৪খেলা শুরুর সময় ঘোষণা

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় দিনের খেলা শুরুর আগেই আকাশে ছিল মেঘের ঘনঘটা। তবু প্রায় নির্বিঘ্নেই মাঠে গড়ায় প্রথম সেশনের খেলা। দুপুর ১২টা বাজতেই শুরু হয় বৃষ্টি। যা চলতে থাকে দুপুর দুইটা পর্যন্ত।

দুপুর ১২টা ৪০ মিনিট থেকে শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় সেশনের খেলা। কিন্তু বৃষ্টির তোড় বাড়তে থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। দুপুর ২টা ১০ মিনিটে প্রথমবার মাঠ পরিদর্শনে নামেন আম্পায়াররা।

তখন জানিয়ে দেওয়া হয় দ্বিতীয় সেশনে আর খেলা সম্ভব নয়। একেবারে তৃতীয় সেশনে শুরু হবে খেলা। অবস্থা বোঝার জন্য ৩টা বাজে আবার মাঠে নামেন আম্পায়াররা। তখন খেলা শুরুর সময় দেওয়ার বদলে সাড়ে ৩টায় আবারও মাঠ পরিদর্শনের সময় ঠিক করেন তারা।

শেষ পর্যন্ত তৃতীয়বার মাঠ পরিদর্শন শেষে খেলা শুরুর সময় জানান আম্পায়াররা। বিকেল ৪টায় শুরু হয়ে তৃতীয় সেশন শেষ হবে সন্ধ্যা ৬টায়। বৃষ্টির কারণে হারানো সময় কিছুটা পুষিয়ে নেওয়ার জন্যই মূলত বিকেল ৫টার বদলে এক ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছে আজকের দিনের খেলা।

শুধু তাই নয়, ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনের খেলা এগিয়ে আনা হয়েছে ত্রিশ মিনিট করে। অর্থাৎ এ দুই দিন সকাল দশটার বদলে খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

উল্লেখ্য, বৃষ্টির কারণে প্রথম সেশন শেষ হওয়ার পাঁচ বল আগে খেলা বন্ধ হয়ে যায়। ততক্ষণে ৭০.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করেছে শ্রীলঙ্কা। আজকের প্রথম সেশনে ২৪.১ ওভারে ৬৭ রান তুলতে দুই উইকেট হারিয়েছে তারা। অবিচ্ছিন্ন জুটিতে ব্যাট করছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ধনঞ্জয় ডি সিলভা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে রোমাঞ্চকর এক লড়াইয়ে শক্তিশালী স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...