| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বৃষ্টি কারনে হারিয়ে গেলো বাঘ-সিংহ টেস্টের একটি সেশন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৫ ১৪:৫৫:০৩
বৃষ্টি কারনে হারিয়ে গেলো বাঘ-সিংহ টেস্টের একটি সেশন

আপাতত বৃষ্টি নেই টাইগারদের দেশের হোম অব ক্রিকেটে। দুপুর আড়াইটা থেকে কভারের ওপর জমে থাকা পানি সরানোর কাজ শুরু করেছেন মাঠকর্মীরা। আশা করা হচ্ছে, ৩টায় মাঠ পরিদর্শনের ১০-১৫ মিনিটের মধ্যেই শুরু করা যাবে তৃতীয় সেশনের খেলা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজকের দিনের খেলা শুরুর আগেই আকাশে ছিল মেঘের ঘনঘটা। তবু প্রায় নির্বিঘ্নেই হয় প্রথম সেশনের খেলা। দুপুর ১২টা বাজতেই শুরু হয় বৃষ্টি। যা চলছে এখনও।

দুপুর ১২টা ৪০ মিনিট থেকে শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় সেশনের খেলা। কিন্তু বৃষ্টির তোড় বাড়তে থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি থামার আগপর্যন্ত খেলা শুরুর সময় সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যাবে না।

এই বৃষ্টি থামলেই কেবল মাঠ পরিদর্শনে নামতে পারবেন আম্পায়াররা। তখনই বোঝা যাবে, ঠিক কতক্ষণ পর আবার শুরু হবে খেলা। তার আগপর্যন্ত সবার অপেক্ষা প্রকৃতির আনুকূল্যের।

বৃষ্টির কারণে প্রথম সেশন শেষ হওয়ার পাঁচ বল আগে খেলা বন্ধ হয়ে যায়। ততক্ষণে ৭০.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করেছে শ্রীলঙ্কা। আজকের প্রথম সেশনে ২৪.১ ওভারে ৬৭ রান তুলতে দুই উইকেট হারিয়েছে তারা। অবিচ্ছিন্ন জুটিতে ব্যাট করছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ধনঞ্জয় ডি সিলভা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...