| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রিতু মনি ১৩৬, লতা ১০৯, ইন্দিরা রোড ৭৩, সেঞ্চুরির পর বল হাতে তাণ্ডব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৪ ২০:৩১:৩৮
রিতু মনি ১৩৬, লতা ১০৯, ইন্দিরা রোড ৭৩, সেঞ্চুরির পর বল হাতে তাণ্ডব

ব্যবধানে হারাল খেলাঘর সমাজ কল্যাণ সংঘ। খেলাঘরের হয়ে সেঞ্চুরি উপহার দেন অধিনায়ক লতা মন্ডল ও রিতু মনি। ১০৬ বলে ১১ চারে ১০৯ রান করেন লতা। ১০৫ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন রিতু মনি, যেখানে ১৭টি চারের পাশে ছক্কা দুটি।

দুই জনে চতুর্থ উইকেটে ২৩৩ রানের জুটি গড়েন ১৮৬ বলে। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে খেলাঘর করে ৩৫৪ রান। ইন্দিরা রোড ৭ উইকেট হারিয়ে করতে পারে স্রেফ ৭৩ রান। খেলাঘরের জয় ২৮১ রানে।

বিকেএসপির তিন নম্বর মাঠে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে খেলাঘরের শুরুটা যদিও ভালো ছিল না। ২৫ রানের মধ্যে বিদায় নেন ফাল্গুনি বন্যা ও সাবাকুন নাহার।

মিষ্টি রানি আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নেন ফিফটি। এরপরই বিদায় নেন তিনি ৫৫ বলে ৯ চারে ৫৭ রান করে। সপ্তদশ ওভারে খেলাঘরের রান তখন ৩ উইকেটে ৯৬।

এরপরই লতা ও রিতু মনির ওই জুটি। লতা ফিফটি পূর্ণ করেন ৬১ বলে। ৯৪ বলে স্পর্শ করেন তিন অঙ্ক। ৪৪ বলে পঞ্চাশে পা রাখা রিতু মনি সেঞ্চুরি করেন ৮৮ বলে।

পারভিন আক্তারের বলে লতা বোল্ড হলে ভাঙে জুটি। একই ওভারে স্টাম্পড হয়ে বিদায় নেন রিতু মনি। সুলতানা ৭ বলে ১৩ ও স্বর্ণা আক্তার ৮ বলে ১২ রানের অপরাজিত ইনিংসে দলের স্কোর সাড়ে তিনশ পার করেন।

ইন্দিরা রোডের হয়ে পঞ্চাশের বেশি রান দেন চার জন। ৬৭ রানে সর্বোচ্চ ২ উইকেট নেন পারভিন।

বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলটির ব্যাটারদের মাঝে ছিল না রান করার তাড়না। একাদশ ওভারে ১২ রানে তারা হারায় ৪ উইকেট, ২৮তম ওভারে ৩১ রানে ৫টি। শেষ পর্যন্ত যে তারা অল আউট হয়নি, এটিই তাদের জন্য স্বস্তির!

সুমায়া পারভিন সর্বোচ্চ ১৮ রান করেন ৭২ বল খেলে। সাজিদা মিম ৭ রান করতে খেলেন ৯১ বল। ৬৬ বলে ১১ রান করেন কণা আক্তার।

খেলাঘরের ফাতেমা জাহান সোনিয়া ১০ ওভারে পাঁচ মেডেনে স্রেফ ১২ রান দিয়ে নেন সর্বোচ্চ ৩ উইকেট।

ফুয়ারা আক্তারের ১০ ওভারের ৭টিই মেডেন। মাত্র ৬ রান দিয়ে তার প্রাপ্তি একটি। সুলতানা ১০ ওভারে ১৫ রানে নেন একটি উইকেট।

সেঞ্চুরির পর বল হাতে ৮ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা রিতু মনি।

সংক্ষিপ্ত স্কোর:

খেলাঘর সমাজ কল্যাণ সংঘ: ৫০ ওভারে ৩৫৪/৫ (মিষ্টি ৫৭, ফাল্গুনি ২, সাবাকুন ০, লতা ১০৯, রিতু মনি ১৩৬, সুলতানা ১৩*, স্বর্ণা ১২*; জান্নাতুল ৩-০-২৫-০, পারভিন ৯-০-৬৭-২, সাদিয়া ৯-২-৭২-১, প্রজ্ঞা ১-০-১১-০, কণা ২-০-১২-০, হালিমাতুল ৯-০-৫৪-১, নুসরাত ১০-০-৫৭-০)

ইন্দিরা রোড ক্রীড়া চক্র: ৫০ ওভারে ৭৩/৭ (হালিমাতুল ৮, মুন্নি ০, সুমায়া ১৮, নুসরাত ০, লিজা ১, সাজিদা ৭, কণা ১১, পারভিন ৮*, সাদিয়া ১*; ফাতেমা ১০-৫-১২-৩, ফুয়ারা ১০-৭-৬-১, সুলতানা ১০-৩-১৫-১, স্বর্ণা ৭-২-১০-১, মর্জিনা ৩-০-৬-০, রিতু মনি ৮-০-২০-১, লতা ২-০-৩-০)

ফল: খেলাঘর সমাজ কল্যাণ সংঘ ২৮১ রানে জয়ী

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...