| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ঢাকা টেস্টে নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২২ ২২:৪৪:০৭
ঢাকা টেস্টে নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে তামিম

এর আগে মুশফিক প্রথম টেস্টে এই মাইলফলকে পৌঁছে যান। এবার মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার (২৩ মে) সিরিজের দ্বিতীয় টেস্টে সকাল ১০টায় লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের ফলাফল ছিল ড্র। সুতরাং ঢাকা টেস্ট যারা জিতবে, সিরিজ থাকবে তাদের পক্ষেই।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামার আগে ৫ হাজার রান করতে তামিমের দরকার ছিলো ১৫২ রান। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রান করেন তামিম। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ না ছাড়লে হয়তো, মুশফিকুর রহিমের আগে তিনি এই মাইলফলক স্পর্শ করতে পারতেন।

অবশ্য সুস্থ হয়ে মাঠে পরবর্তীতে ফিরেছিলেন তিনি। তবে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় কোনো রান করার আগেই। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পায়নি বাংলাদেশ।এর আগে চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল ৬৮ রান।

ব্যাট হাতে নেমে ১০৫ রানের ইনিংস খেলে সে মাইলফলক স্পর্শ করে ফেলেন মিস্টার ডিপেন্ডেবল। তামিমের আগে নিজের নামে কীর্তিটা লিখিয়ে নেন তিনি। ৩৬.৭৬ গড়ে ৮১ ম্যাচে তার রান সংখ্যা ৫০৩৭ রান। প্রথম বাংলাদেশি হিসেবে না হোক টাইগারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে ৫ হাজার রানের ঘরে প্রবেশ করার সুযোগ থাকছে তামিমের।

২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল তামিমের। ৪০.১৬ গড়ে ৬৬ ম্যাচে ১২৬ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে এখন ৪৯৮১ রান টাইগার ড্যাশিং ওপেনারের। ব্যক্তিগত সর্বোচ্চ রান ২০৬।

২০১৫ সালে খুলনার আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ডাবল-সেঞ্চুরি করেছিলেন তিনি। মুশফিক-তামিমের পর বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৬০ টেস্টের ১১০ ইনিংসে ৪০৫৫ রান করেছেন এই অলরাউন্ডার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...