| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ঢাকা টেস্ট জিততে চায় বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২২ ১৭:৪০:৪৮
ঢাকা টেস্ট জিততে চায় বাংলাদেশ

চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। যেখানে বোলারদের এক্সট্রা অর্ডিনারী কিছু না করলে উইকেট পাওয়া দুষ্কর। তবে ঢাকার উইকেট বরাবরই উল্টো। চট্টগ্রাম টেস্ট ড্র হলেও স্পিন সহায়ক ঢাকার উইকেটে ম্যাচের ফলাফল বের করার রেকর্ডটাই বেশি।

মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে এ পর্যন্ত ২৩টি টেস্ট খেলা হয়েছে। যার মধ্যে ৩টি ম্যাচ ড্র আর ১টি পরিত্যাক্ত হওয়া ছাড়া সব ম্যাচেরই ফলাফল হয়েছে। যেখানে বাংলাদেশ জয় পেয়েছে ৬টি ম্যাচে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে অতিতের রেকর্ড আত্নবিশ্বাস জোগাচ্ছে বাংলাদেশ অধিনায়ককে। মুমিনুল হক মনে করছেন, শ্রীলঙ্কাকে হারানোর বড় সুযোগ আছে।

শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে মুমুনুল বলেছেন, ‘মিরপুরে ফলাফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফলাফল আসেনি বলা কঠিন। সবসময় ফলাফল আসে। বোলিং খুব ইম্পরট্যান্ট, সাথে ব্যাটিংও। অবশ্যই আমরা প্ল্যানিং করি, কোন জিনিস নিয়ে কাজ করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে।’

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ঘরের মাঠে ভারতের আগে আর কোনও খেলা নেই বাংলাদেশের। লম্বা সময় খেলতে হবে দেশের বাইরে। তাই মিরপুর টেস্ট জিতে আসন্ন সিরিজগুলোর জন্য ভালো একটা জয়ের বিকল্প নেই মুমিনুলদের সামনে।

‘আপনি মিরপুরে খেলুন বা দেশের বাইরে, সুযোগ তো সবসময়ই থাকে। সুযোগটা কীভাবে দেখছেন এটা হল সবচেয়ে বড় জিনিস। কন্ডিশন বা সব কিছুর কথা চিন্তা করলে এটা একটা ভালো সুযোগ। সর্বোচ্চ সুযোগ না, তবে এটাও একটা সুযোগ। সুযোগ সবসময় থাকে, এটাও আমাদের জন্য আরেকটা সুযোগ সিরিজ জেতার।’‌‌

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...