| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজঃ বিসিবির সেই চিঠির জবাব দিলেন মোস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২২ ১৪:০৪:৫৮
ব্রেকিং নিউজঃ বিসিবির সেই চিঠির জবাব দিলেন মোস্তাফিজ

ইনজুরিতে। বিশেষ করে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ইনজুরিতে পড়ায় তাকে দলে চাইছে বিসিবি। মোস্তাফিজও জানিয়েছেন দলের প্রয়োজনে ফিরবন তিনি।

কিন্তু বিসিবি কোন ভাবে মোস্তাফিজকে জোর করতে পারছে না এই ব্যাপারে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মোস্তাফিজ কেবল সাদা বলের ক্রিকেটের প্রতি তার আগ্রহ দেখিয়েছে। কোভিডকালীন সময়ে বায়োবাবলে থেকে টেস্ট ক্রিকেট খেলা সম্ভব নয় এমন দাবিতে সরে গিয়েছিলেন।

এর আগে নানা সময়ে বিসিবির আগ্রহ থাকলেও মোস্তাফিজ লাল বলের ক্রিকেট থেকে নিজেকে আড়ালে রেখেছিলেন। খেলেননি ঘরোয়া ক্রিকেটে অনুষ্ঠিত হওয়া প্রথম শ্রেণির দুটি টুর্নামেন্টও। তবে সময়ের সেরা এ পেসারকে একেবারেই ছেড়ে দিচ্ছে না বোর্ড।

টিম ম্যানেজমেন্টের চাওয়ায় তাকে লাল বলের ক্রিকেটে ফেরাতে উৎগ্রীব বিসিবি। এজন্য আনুষ্ঠানিকভাবে তাকে চিঠি দিয়ে মত জানতে চেয়েছে বিসিবি। শোনা যাচ্ছে বিসিবির পাঠানো চিঠির উত্তরে মোস্তাফিজ টেস্ট ক্রিকেট খেলার ব্যাপারে সম্মতি দিয়েছেন। তবে যথেষ্ট প্রস্তুতি নিয়ে বাঁহাতি পেসার মাঠে নামতে চাইছেন। এজন্য সময় চেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুনে দুটি টেস্ট খেলার ইচ্ছা নেই। পরবর্তীতে যেকোনো সময় ম্যাচ খেলার আগ্রহ আছে।

এদিকে ইংরেজি দৈনিক নিউ এজ-কে দেয়া প্রতিক্রিয়ায় মোস্তাফিজ বলেছেন, ‘আমি কখনোই বলিনি আমি টেস্ট খেলতে চাই না। বিসিবির যদি আমাকে প্রয়োজন হয় আমি দলের হয়ে খেলতে প্রস্তুত আছি। দেশের হয়ে খেলতে যেকোনো ফরম্যাটে খেলতেই আমি প্রস্তত আছি।’

আইপিএলে এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন মোস্তাফিজ। তবে ১ মে ২০২২ এর পর আইপিএলে দিল্লী ক্যাপিটালসের হয়ে আর কোন ম্যাচ খেলেননি মুস্তাফিজ। ম্যাচ খেলেছেন মোট ৮টি, বোলিং করেছে ৩২ ওভার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোস্তাফিজের টেস্ট অভিষেক ২০১৫ সালে। বাঁহাতি এই পেসার মাত্র ১৪ টেস্ট খেলেছেন। কোভিডের পর বায়ো বাবলের কারণে নির্বাচকদের টেস্ট দলে বিবেচনা করতে মানা করেছেন। এর আগে বিভিন্ন কারণে টেস্ট দলে থাকতে চাইতেন না তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...