এক নজরে দেখে নিন আইপিএলের প্লে-অফের চার দলের নাম ও সূচি
আসরের অন্যতম শক্তিশালী দল গুজরাট টাইটান্স আগেই ২০ পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠাই নয়, শীর্ষস্থানও দখল করে রেখেছে তারা। বাকি তিনটি দল নির্ধারণে খেলা গড়াতে হয়েছে একেবারে শেষ রাউন্ড পর্যন্ত।
তবে রাজস্থান আর লখনৌ সুপার জায়ান্টস নিজেদের শেষ ম্যাচ জিতে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে নিয়েছে। বাকি ছিল একটি স্থান। এই একটি স্থান কে দখল করবে, সেটা ছিল দেখার। টেবিল টপার গুজরাট টাইটান্সের বিপক্ষে দুর্দান্ত জয়ে চতুর্থ স্থানে উঠে এসেছিল ব্যাঙ্গালুরু।
তবে, চতুর্থ স্থানে উঠে আসলেও শঙ্কা কাটছিল না তাদের। কারণ, শেষ ম্যাচে যদি দিল্লি জিতে যায়, তাহলে পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে যাবে ব্যাঙ্গালুরু।
কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচে এসে ধরা খেয়ে গেলো দিল্লি ক্যাপিটালস। মুম্বাইকে ১৬০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল দিল্লি। কিন্তু মুম্বাই খুব সহজেই সে লক্ষ্য পার করে ফেলে।
সুতরাং, পয়েন্টের হিসেবে গ্রুপ সেরা হয়েছে গুজরাট টাইটান্স। ১৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২০। ১৮ পয়েন্ট রাজস্থান এবং লখনৌয়েরও। কিন্তু রানরেটে এগিয়ে গেছে রাজস্থান। স্বাভাবিকভাবেই তারাই দ্বিতীয় এবং রানরেটেও থাকলো এগিয়ে। তৃতীয় লখনৌ সুপার জায়ান্টস। চতুর্থ স্থানে নিশ্চিত হলো ব্যাঙ্গালুরুর।
প্লে-অফে কে কার মুখোমুখি
নিয়মানুযায়ী লিগ পর্বের সেরা দুটি দল খেলবে কোয়ালিফায়ার-১। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে। কিন্তু হেরে যাওয়া দল বিদায় নেবে না। তারা অপেক্ষা করবে। শেষ দুটি দল খেলবে এলিমিনেটরে। লখনৌ এবং ব্যাঙ্গালুরু। হেরে যাওয়া দল বিদায় নেবে। বিজয়ী দল আরেকটি ম্যাচ খেলবে কোয়ালিফায়ার -১ এ হেরে যাওয়া দলের সঙ্গে। এই ম্যাচের বিজয়ী দল যাবে ফাইনালে।
প্লে-অফের চার দল
১. গুজরাট টাইটান্স
২. রাজস্থান রয়্যালস
৩. লখনৌ সুপার জায়ান্টস
৪. রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গাালুরু।
প্লে-অফের সূচি
১. কোয়ালিয়ার-১, গুজরাট টাইটান্স-রাজস্থান রয়্যালস, ২৪ মে, রাত ৮টা, কলকাতায়।
২. এলিমিনেটর: লখনৌ সুপার জায়ান্টস-রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গাালুরু, ২৫ মে, রাত ৮টা, কলকাতায়।
৩. কোয়ালিফায়ার-২: কোয়ালিফায়ার-১ এ হেরে যাওয়া দল এবং এলিমিনেটরের বিজয়ী দল, ২৭ মে, রাত ৮টা, কলকাতায়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- একাদশে ভর্তির আবেদন নিয়ে সুখবর, বাড়ল সময়
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ঘরে বসে যেভাবে বুঝবেন দেশে বিদ্যুতের সংকট নেই
- মার্চ-জুলাই ৫ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ
