| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট দেখতে বাংলাদেশে আসছেন আইসিসি চেয়ারম্যান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২১ ১৫:০৪:৫৫
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট দেখতে বাংলাদেশে আসছেন আইসিসি চেয়ারম্যান

২০২০ সালের ২৫ নভেম্বর আইসিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বার্কলে। ১৬ সদস্য দেশের মধ্যে ১১ দেশের ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর থেকে তিনিই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসনের অধিকারী।

সেই বার্কলে ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা দেখার ইচ্ছা পোষণ করেছেন। সেই লক্ষ্যেই আসছেন বাংলাদেশে। এখান থেকে তিনি যাবেন ভারতে, দেখবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফ ও ফাইনাল ম্যাচ। মূলত আইপিএলের জন্যই দক্ষিণ এশিয়ায় আসা হচ্ছে তার।

আইসিসি চেয়ারম্যান ছাড়াও আইপিএলের মহাযজ্ঞে আমন্ত্রণ পেয়েছেন সব ক্রিকেট বোর্ডের প্রধানরা। আইসিসি প্রধান আইপিএলের আমন্ত্রণ নাকচ করেননি। সেই সুযোগে বাংলাদেশ ঘুরে যাচ্ছেন বার্কলে। আইসিসি চেয়ারম্যানের বাংলাদেশ সফর নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আইসিসি চেয়ারম্যান কেন আসছেন আসলে এটা আমিও জানি না। কোনো এজেন্ডা নিয়ে আসছেন না। এর আগ যিনি চেয়ারম্যান ছিলেন তিনি এসেছিলেন। এবার ভারতে যাবে আইপিএল ফাইনাল দেখতে, তাই হয়ত ঠিক করেছে বাংলাদেশে আসবে।’

অনানুষ্ঠানিক এই সফরকে অনানুষ্ঠানিক পর্যায়েই রাখতে চায় বিসিবি। আইসিসি চেয়ারম্যানের বাংলাদেশ সফরে উচ্ছ্বাস প্রকাশ করে পাপন বলেন, ‘সে আমাদের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দেখতে চায়। সেজন্য সে আসছে। আমরা খুব খুশি। আমাদের জন্য ভালো খবর। এখানে চাওয়া-পাওয়ার কিছু নেই। এরকম করলে তো কোনো চেয়ারম্যান ভয়ে আসবেই না। পেশাদার যা করা দরকার আইসিসিতে বসেই করব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...