| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

১১ বছর পর ফিরলেন পোলার্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২১ ১৪:৫৭:৩২
১১ বছর পর ফিরলেন পোলার্ড

ব্যক্তিগত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পোলার্ডকে পেতে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি কাউন্টি দল। তবে কাছের বন্ধু ও স্বদেশি সুনিল নারিনকে দেখেই সারেতে নাম লিখিয়েছেন পোলার্ড।

গতকাল ২০ মে শুক্রবার পোলার্ডকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সারে। আগামী ৩১ মে গ্লুস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন দলের হয়ে পোলার্ডের অভিষেক হতে পারে।

সবশেষ ২০১১ সালের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন পোলার্ড। সেই আসরের ফাইনালে লিস্টারশায়ারের কাছে হেরে যায় পোলার্ডের সমারসেট। বল হাতে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি তিনি।

এক দশকের বেশি সময় পর ইংলিশ ক্রিকেটে নাম লিখিয়ে পোলার্ড বলেছেন, ‘আমি সবশেষ কাউন্টি ক্রিকেটে খেলার পর অনেকটা সময় পেরিয়ে গেছে। এই বছর সারের হয়ে ভাইটালিটি ব্লাস্ট প্রতিযোগিতায় ফিরতে পেরে আমি রোমাঞ্চিত।’

২০০৩ সালে ভাইটালিটি ব্লাস্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সারে। এরপর আর দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরা হয়নি তাদের। এমনকি গত বছর নকআউটেও উঠতে পারেনি ক্লাবটি। তবে এবার শিরোপার অন্যতম দাবিদার তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...