| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে ক্ষতিগ্রস্থ শ্রমিকরা পাবে ৩৮৫২ কোটি টাকা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২০ ২২:০২:৫৫
বিশ্বকাপে ক্ষতিগ্রস্থ শ্রমিকরা পাবে ৩৮৫২ কোটি টাকা

বার সেই অমানবিক আচরণের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে খোদ ফিফার কাছে। দাবি তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আরও বেশ কিছু মানবাধিকার সংগঠন।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি করা হয়। ক্ষতিগ্রস্থ বিদেশি শ্রমিকদের ক্ষতিপূরণ হিসেবে ৪৪০ মিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার ৮৫২ কোটি টাকা) বরাদ্দ করার জন্য ফিফার কাছে আহ্বান জানানো হয়।

ফিফা সভাপতির কাছে পাঠানো চিঠিতে মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ফিফার উচিৎ ভবিষ্যতে আয়োজক দেশের সঙ্গে বিশ্বকাপ প্রস্তুতিতে ফিফারও অংশগ্রহণ করা। যাতে করে বিদেশি শ্রমিদের মানবাধিকার সংরক্ষণ করা সম্ভব হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, ‘২০১০ সালে ফিফা যখন কাতারকে ২০২২ সালে বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারকে নির্বাচন করলো, তখন থেকেই নির্মাণ কাজ শুরু করে কাতার এবং তখন থেকেই তারা বিদেশি শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘণ করে আসছিল। অথচ, ফিফা কাতারে শ্রমিকদের রক্ষায় কী পদক্ষেপ নেয়া হয়েছিল সে সবের কোনো খোঁজ-খবর পর্যন্ত নেয়নি। ফিফা নামক যে সংস্থাটি রয়েছে, তাদের অবশ্যই উচিৎ বিশ্বকাপের প্রাইজমানি থেকে ৪৪০ মিলিয়ন ডলার এসব ক্ষতিগ্রস্থ শ্রমিকদের জন্য বরাদ্ধ দেয়া।’

কাতার সরকার বলছে, তাদের লেবার সিস্টেমে বেশ ভালোই অগ্রগতি হয়েছে। তবে তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এর আগে করা অভিযোগকে অস্বীকার করেছে। অ্যামনেস্টি তাদের আগের রিপোর্টে বলেছে, কাতার বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণের সময় সহস্রাধিক বিদেশি শ্রমিক নির্যাতনের শিকার হয়েছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ এবং দাবির পরিপ্রেক্ষিতে ফিফাও জবাব দিয়েছে। জবাবে তারা বলেছে, যে সব অভিযোগ উঠেছে, তারা এসবের তদন্ত করবে। পর্যালোচনা করবে এবং যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে ক্ষতিপূরণ দেয়ার একটা পথ বের করে নেবে তারা। ফিফা বলেছে, ‘যতগুলো অভিযোগ তোলা হয়েছে, তার সবই বিশ্বকাপের প্রস্তুতি পর্বের সঙ্গে সম্পর্কিত।’

তারা আরও জানিয়েছে, এসব নিয়ে কাজ করছে আয়োজকদের একটি সাংগঠনিক কমিটি এবং এরই মধ্যে অনেককেই ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...