পাঞ্জাবকে হারিয়ে পয়েন্ট তালিকায় দিল্লি দারুন সুখবর, দেখে নিন সর্বশেষ পয়েন্ট টেবিল
আকদিকে গতকাল ১৬ মে পাঞ্জাব কিংসকে ১৭ রানে হারিয়ে আইপিএলের প্লে-অফে খেলার পথে অনেকটা পথ এগিয়ে গেলো মুস্তাফিজদের দিল্লি ক্যাপিটালস।
গতকাল রাতে মুম্বাইর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লির করা ১৫৯ রানের জবাব দিতে নেমে পাঞ্জাব কিংস ৯ উইকেটে ১৪২ রানে থেমে যায়। যার ফলে ১৭ রানের দারুণ এক জয় পেয়েছে রিশাভ পান্তের দল।
এই জয়ের ফলে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এলো দিল্লি ক্যাপিটালস। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। ব্যাঙ্গালুরুর পয়েন্টও ১৪। কিন্তু রান রেটের ব্যবধানে এগিয়ে দিল্লি। পাঞ্জাব হেরে গেলেও তাদের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে সাত নম্বরে। তবে শেষ ম্যাচ জিততে পারলে অন্য হিসাব-নিকাশ মিলে গেলে পাঞ্জাবও যেতে পারে শেষ চারে।
টস জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাঞ্জাব। ব্যাট করতে নেমে মিচেল মার্শের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে সাত উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে দিল্লি।
৪৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেন মিচেল মার্শ। ৫টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া সরফরাজ খান করেন ১৬ বলে ৩২ রান। ৫টি বাউন্ডারি এবং একটি ছক্কার মার মারেন তিনি।
ললিত যাদব করেন ২৪ রান। অক্ষর প্যাটেল অপরাজিত থাকেন ১৭ রানে। পাঞ্জাবের সঙ্গে ৪ ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট নেন লিয়াম লিভিংস্টোন। আর্শদিপ সিংও নেন তিন উইকেট। এক উইকেট নেন কাগিসো রাবাদা।
জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস। ৩৪ বলে ৪৪ রান করেন জিতেশ শর্মা। জনি বেয়ারেস্ট ১৫ বলে নেন ২৮ রান। শিখর ধাওয়ান ১৬ বলে করেন ১৯ রান। রাহুল চাহার ২৫ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।
দিল্লির হয়ে শার্দুল ঠাকুর নেন চার উইকেট। দুটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব। এক উইকেট নেন অ্যানরিখ নরকিয়া।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
