| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও জিততে পারল না বার্সেলোনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৬ ১০:৫৬:৫৩
আবারও জিততে পারল না বার্সেলোনা

ফুটবল প্রেমিদের অনেকে জানা আছে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। এবার লা লিগায় দ্বিতীয় স্থান নিশ্চিত করে চার দলের স্প‍্যানিশ সুপার কাপে জায়গা করে নিলো বার্সা।

গেটাফের মাঠে শুরু থেকেই বিবর্ণ ছিল বার্সেলোনা। বল দখলে এগিয়ে থাকলেও পুরো ম্যাচে তারা লক্ষ্যে শট রাখতে পারে মাত্র একটি। সেই তুলনায় স্বাগতিকরাই খেলেছে ভালো। নয় শটের তিনটি তারা রেখেছিল লক্ষ্যে।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৪৮তম মিনিটে প্রথম লক্ষ্যে শট রাখতে পারে বার্সেলোনা। ডি-বক্সের সামনে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে ফেররান তরেসের নেওয়া শট নিলেও সেটি আটকে গেতাফের গোলরক্ষক।

৬২তম মিনিটে অবামেয়াংকে তুলে আনসু ফাতিকে নামান কোচ জাভি। কিন্তু তাতেও ভাগ্যবদল হয়নি বার্সার। গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।

বার্সাকে আটকে দিয়ে আগামী মৌসুমে লা লিগায় টিকে থাকা নিশ্চিত করেছে গেটাফে। ৩৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে তারা।

রাতের আরেক ম্যাচে সেভিয়ার সঙ্গে ১-১ ড্র করা অ্যাটলেটিকো মাদ্রিদ ৬৮ পয়েন্ট নিয়ে তিনে আছে। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চারে থাকা সেভিয়ার নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে খেলা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...