| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ দল বিশ্বকাপের পরিকল্পনায় খেলবে তাদের সাথে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৪ ১৩:৫৭:০৪
বাংলাদেশ দল বিশ্বকাপের পরিকল্পনায় খেলবে তাদের সাথে

ঘররের মাঠে শ্রীলঙ্কা সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দল তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বলে জানা যায়। এই সফরের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের পরিকল্পনা, এমন টা জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এই ব্যাপারে তিনি বলেন, ‘প্রস্তুতির জন্য আমাদের হাতে বেশি ম্যাচ নেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর জিম্বাবুয়ে সিরিজ আছে। তারপর এশিয়া কাপ, তারপর বিশ্বকাপ। এটা মাথায় রেখেই আমরা এগোচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই বিশ্বকাপের পরিকল্পনা শুরু হবে।’

সেই লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াডটা তৈরি রেখেছেন নির্বাচকরা। প্রধান নির্বাচক বলেন, ‘আমরা দল গঠনের কাজ প্রায় এগিয়ে রেখেছি। ওখানে তিনটা ফরম্যাটই আছে। আর যেহেতু লজিস্টিকের একটা বিরাট কাজ আছে সে হিসেবে আমরা আগে থেকে এগিয়ে রাখছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে তিন ফরম্যাটের স্কোয়াড দিয়ে দিব।’

অর্থাৎ, শ্রীলঙ্কা সিরিজ চলাকালেই ঘোষণা করা হবে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল। একটি সিরিজ চলাকালে আরেক সিরিজের দল ঘোষণা খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নান্নুকে।

তিনি বলেন, ‘দল তো দ্বিতীয় টেস্টের মাঝেই দিতে হবে। কারণ ওয়েস্ট ইন্ডিজ এমন একটা জায়গা যেখানে লজিস্টিকের অনেক কাজ থাকে। মানসিকভাবে প্রস্তুতি সেভাবেই নিতে হবে, সেভাবেই এগোতে হবে। এতে কারও হিতে বিপরীত হওয়ার কিছু নেই। নেতিবাচকভাবে নেওয়ার কিছু নেই। দ্বিতীয় টেস্টের আগেই দল দেওয়ার চেষ্টা করা হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...