| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম টেস্টে কপাল খুলতে যাচ্ছে সাইফউদ্দিনের, বিশ্রামেএর ৬ ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৪ ১২:২৫:৫৪
চট্টগ্রাম টেস্টে কপাল খুলতে যাচ্ছে সাইফউদ্দিনের, বিশ্রামেএর ৬ ক্রিকেটার

আগামীকাল ১৫ মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবে আজ দলের অনুশীলন থাকার কথা। সদ্য কোভিড নেগেটিভ হয়ে দলের সঙ্গে সাকিব আল হাসান যোগ দেওয়ায় বাকি খেলোয়াড়দের মনোবল চাঙা থাকার কথা।

টাইগারদের অনুশীলনে প্রায় চমক হিসেবেই আসেন সাইফউদ্দিন। দীর্ঘ ১০ মাস ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন এ পেস অলরাউন্ডার। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল শিগগীরই ঘোষণা করবেন জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন।

ওই সফরে রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ঢাকা প্রিমিয়ার লিগেও ব্যাট এবং বল হাতে ভালো করেছেন। হয়তো সুযোগ পেতে পারেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। যে কারণে টেস্ট দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সাইফউদ্দিন।

মূলত ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে যদি শেষ পর্যন্ত রাখাও হয় তাহলে প্রস্তুতিতে যেন ঘাটতি না থাকে সে কারণেই তাঁকে টেস্ট দলের সঙ্গে অনুশীলনে ডাকা হয়েছে।

অন্যদিকে অনুশীলনে ব্যাটিং করেছেন সাকিব। নেটে তাঁকে বোলিং করেছেন সাইফউদ্দিন। মূল লড়াইয়ের একদিন আগে দলের সবার অনুশীলনের কথা থাকলেও বিশ্রাম দেওয়া হয়েছে ছয় ক্রিকেটারকে। তাঁরা হলেন- তামিম, লিটন, শরিফুল, এবাদত, খালেদ ও ইয়াসির রাব্বি।

মূলত ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন থাকায় এই ছয় ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...