| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

লঙ্কান সিরিজ শেষ না হতেই বাংলাদেশের নতুন সিরিজের প্রস্তুতি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৩ ২১:১৪:৩৪
লঙ্কান সিরিজ শেষ না হতেই বাংলাদেশের নতুন সিরিজের প্রস্তুতি

ক্যারিয়ন সফরের জন্য তিন ফরম্যাটের দল প্রস্তুত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আগামী সপ্তাহে তিন ফরম্যাটের দল দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘মোটামুটি, আমরা এগিয়ে রেখেছি। ওখানে তিনটা ফরম্যাট আছে। লজিস্টিকের বড় একটা কাজ আছে সেখানে। সে হিসেবে আগে থেকে আমরা সব প্রস্তুত করছি। আশা করছি, আগামী সপ্তাহের মাঝে তিন ফরম্যাটের দল দিয়ে দেবো।’

আগামী অক্টোবরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আাসর। অস্ট্রেলিয়াতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর টাইগারদের সামনে রয়েছে এশিয়া কাপ।

তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশের হাতে খুব বেশি ম্যাচ খেলার ‍সুযোগ নেই। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্বকাপের পরিকল্পনা করতে চায় বাংলাদেশ।

নান্নু বলেন, ‘অবশ্যই, প্রস্তুতির জন্য কিন্তু আমাদের হাতে বেশি ম্যাচ নেই। সে হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর জিম্বাবুয়ে সিরিজ আছে, তারপরে এশিয়া কাপ, বিশ্বকাপ। এটা মাথায় রেখেই আমরা এগোচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বিশ্বকাপের পরিকল্পনাটা শুরু।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...