| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের খেলা না খেলা নিয়ে কোঠর সিদ্ধান্ত দিলেন পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৩ ২০:২৪:৩৮
সাকিবের খেলা না খেলা নিয়ে কোঠর সিদ্ধান্ত দিলেন পাপন

প্রথম টেস্টে সাকিবের খেলার বিষয়ে পাপন আজ বলেছেন, “গতকাল রাতেই আমাকে সাকিব জানিয়েছিল ও নেগেটিভ। তবু আমাদের প্রটোকল অনুযায়ী ওকে আজ করোনা পরীক্ষা করিয়েছি আমরা। সেখানেও নেগেটিভ এসেছে ফলাফল। যেটা কিছুক্ষণ আগে জানতে পেরেছি।”

তিনি আরও যোগ করেন, “ওর সাথে কথা হয়েছিল যে নেগেটিভ হলে আসবে (চট্টগ্রাম)। তবে এখানে বিষয়টা হলো, ও কিন্তু অনুশীলনে নেই। আর ওর শরীরের কথা ২-৩ দিন আগেই বলেছিল ভালো আছে। এটি পুরোটাই যেহেতু স্বাস্থ্য বিষয়ক ইস্যু। তাই এখানে যারা মেডিকেল টিম আছে, ফিটনেস টিম আছে, তারা ওকে পরীক্ষা করবে।”

“এখানে ও শুধু কালকে একদিন অনুশীলনের সুযোগ পাবে। শুনেছি আজকে সন্ধ্যায় আসবে, সাতটার ফ্লাইটে। সাকিব কোভিড নেগেটিভ হয়েছে, সুস্থ হয়েছে এতে আমরা সবাই খুশি। এখন যত তাড়াতাড়ি দলে ঢুকতে পারবে, খেলতে পারবে আমরা সেই দোয়াই করছি।”

তবে পুরো বিষয় নিয়ে অনিশ্চয়তা রয়েছে তা জানিয়ে পাপন বলেছেন, “হয়তো সাকিব খেলবে, নাও খেলতে পারে। এটা এখন বলাটা মুশকিল। ওর ওপরেও নির্ভর করছে, ওর ফিজিক্যাল ফিটনেসের বিষয় আছে। এখানে আবেগ দিয়ে ভাবা যাবে না। কারণ কোভিড থেকে রিকভার করেই নেমে পড়া সহজ নয়।”

“এখানে খেলা যদি ওয়ানডে টি-টোয়েন্টি হতো, আমরা বলতাম খেলো। কিন্তু এখানে পাঁচদিনের খেলা। আমরা চাই না ওর জন্য কোনো বাড়তি চাপ বা বোঝা হোক। সেজন্য আমরা সাবধানতার পথে হাঁটবো। তবে ওর ওপর পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে।”

সাকিব খেলতে চাইলে সবসময়ই স্বাগতম, এমনটি জানিয়ে তিনি বলেছেন, “সাকিব যদি খেলতে চায়, অবশ্যই খেলবে। ওকে তো না করার কোনো সুযোগ নেই। সাকিবের ইচ্ছার ওপরেই নির্ভর করছে। ওর ফিটনেস দেখা হবে। অনুশীলনের পর ট্রেইনার যদি ক্লিয়ারেন্স দিয়ে দেয় তাহলে নিশ্চিতভাবেই খেলবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে রোমাঞ্চকর এক লড়াইয়ে শক্তিশালী স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...