| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কোহলি-পূজারাদের নিজের পরিবারের সাথে তুলনা করলেন পাক ব্যাটার রিজওয়ান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৩ ১৬:০৯:০৮
কোহলি-পূজারাদের নিজের পরিবারের সাথে তুলনা করলেন পাক ব্যাটার রিজওয়ান

সবাই নিজ নিজ দলের জয়ের জন্য খেললেও ক্রিকেটের সবাই মিলে একটি পরিবারে এমনটাই মনে করেন মোহাম্মদ রিজওয়ান। তার মতে, বিরাট কোহলি-চেতেশ্বর পূজারারা তার কাছে ভাইয়ের মতো।

এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে খেলছেন পূজারা ও রিজওয়ান। দেশের হয়ে খেলার সময় একে অপরের চিরপ্রতিপক্ষ হলেও এখানে খেলছেন কাধে কাধ মিলিয়ে। এর ফলে তাদের মধ্যে সম্পর্কটাও বেশ গাঢ় হয়েছে।

পূজারার সঙ্গে কাউন্টিতে একই দলে খেলেন বলেই যে তার সঙ্গে রিজওয়ানের ভালো সম্পর্ক তা কিন্তু নয়। পাকিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটার বিশ্বাস করেন সকল ক্রিকেটারই একে অপরের ভাই। সেটা হোক চিরপ্রতিপক্ষের কোহলি কিংবা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ বা ইংল্যান্ডের জো রুট।

রিজওয়ান বলেন, ‘আমি যদি বলি ‘আমাদের বিরাট কোহলি’, তাহলে মোটেও ভুল হবে না। একইভাবে আমাদের পুজারা, আমাদের স্মিথ বা আমাদেরই রুট। কারণ আমরা সবাই একটি পরিবার।’

কোনো ক্রিকেটার যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তখন গোটা একটি জাতিকেই প্রতিনিধিত্ব করেন। তাই দেশের হয়ে নিজের সর্বোচ্চটুকুই দেয়ার চেষ্টা করেন। রিজওয়ান মনে করেন, দলের হয়ে খেলার সময় সবাই দলের কথা মাথায় রেখেই খেলে।

তিনি বলেন, ‘পুরো ক্রিকেট সম্প্রদায়টা একটি পরিবারের মতো। কিন্তু আপনি পাকিস্তানের হয়ে এবং আপনার ভাই অস্ট্রেলিয়ার হয়ে খেললে, তখন অবশ্যই আপনাকে নিজ দেশের জন্য নিজের ভাইকে আউট করার চেষ্টা করতে হবে। তবে এই লড়াই শুধু মাঠেই হয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...