| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

দিল্লি দলের চরম বিপদ, ওপেনিং ব্যাটিং হারাতে চলেছে মুস্তাফিজুরের দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৩ ১১:৪২:১৩
দিল্লি দলের চরম বিপদ, ওপেনিং ব্যাটিং হারাতে চলেছে মুস্তাফিজুরের দল

ভারতের ঘরোয়া লিগ আইপিএলের ১৫ তম আসর শুরু থেকেই দিল্লির হয়ে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পৃথ্বী। এবার চোটের কারণে তাকে না পাওয়াটা দলের জন্য বড় ক্ষতি মনে করেছেন দলটির সহকারী কোচ।

পৃথ্বী শর ব্যাপারে ওয়াটসন বলেন, 'তাকে (পৃথ্বী) না পাওয়াটা আমাদের জন্য বড় ক্ষতি। আশা করি, শীঘ্রই পুরো ফিট হয়ে সে ফিরে আসবে কিন্তু দুর্ভাগ্যবশত, অন্তত আগামী দুই ম্যাচে আমরা তাকে পাবো না।'

গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে পৃথ্বীকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে দল যদি পরের পর্বে যেতে পারে তাহলে এবারের আসরে আবারও মাঠে দেখা যেতে পারে পৃথ্বীকে। গ্রুপ পর্বের শেষ দিকে এই তরুণ ওপেনারের চোট নিশ্চিতভাবেই ভুগাবে দিল্লিকে।

ওয়াটসন বলেন, 'শেষ কয়েকটি ম্যাচের জন্য তাকে পেলেও তা আমাদের জন্য ভালো হচ্ছে না। এমন একজন ব্যাটারকে না পাওয়ায়টা দুঃখজনক, সে একজন দক্ষ তরুণ ব্যাটার যে, বিশ্বের সেরা বোলারদেরও অনেক সময় চাপে ফেলে দেয়।'

এর আগে এবারের আসর শুরুর পূর্বে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীতে ইয়ো ইয়ো টেস্ট দিয়েছিলেন পৃথ্বী। এই পরীক্ষায় পাশ করতে ১৬.৫ পয়েন্টের গ্রেড নির্ধারণ করে দিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ফিটনেস পরীক্ষায় নির্ধারিত এই স্কোর তুলতে ব্যর্থ হয়েছিলেন এই ওপেনার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...