| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফিফার চরম নির্দেশঃ ব্রাজিল-আর্জেন্টিনাকে খেলতে হবে সেই পরিত্যাক্ত ম্যাচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১০ ১১:৪৭:২০
ফিফার চরম নির্দেশঃ ব্রাজিল-আর্জেন্টিনাকে খেলতে হবে সেই পরিত্যাক্ত ম্যাচ

এ নিয়ে ওই সময় তুমুল হট্টগোলও হয়। যা পরবর্তীতে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল ফুটবল বিশ্বে। তবে ম্যাচটি পূনরায় হবে কী হবে না- তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় ভক্তদের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা নির্দেশ দিয়েছে ম্যাচটি আবারও খেলতে হবে ব্রাজিল বনাম আর্জেন্টিনাকে। গতকাল ০৯ মে সোমবার ফিফার পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

গতবছর ৫ সেপ্টেম্বর ওই ম্যাচটি মাঠে গড়িয়েছিল। ৫ মিনিট যেতে না যেতেই বন্ধ করে দেয়া হয়। ব্রাজিল পরে ম্যাচটি আবার খেলতে চাইলেও আর্জেন্টিনা খেলতে অস্বীকৃতি জানায়। তাদের যুক্তি- ‘আমরা তো ভুল কিছু ছিলাম না।’ শেষ পর্যন্ত ফিফার আদালতের দ্বারস্থ হয় ব্রাজিল।

ফিফা সব কিছু আলোচনা-পর্যালোচনা করে সোমবার সিদ্ধান্ত জানিয়েছে, ম্যাচটি খেলতে হবে ব্রাজিল-আর্জেন্টিনাকে। সে সঙ্গে দুই পক্ষকেই ৫০ হাজার সুইস ফ্রাঁ করে জরিমানাও করা হয়েছে। যদিও জরিমানার পরিমাণ এর আগে আরও বেশি ছিল। ব্রাজিলের জরিমানা ছিল ২ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ, আর আর্জেন্টিনার জরিমানা ছিল ১ লাখ সুইস ফ্রাঁ।

ফিফার আপিল কমিটি দুই দলের আবেদনের প্রেক্ষিতে জরিমানার পরিমাণ কমিয়ে সমান ৫০ হাজার সুইস ফ্রাঁ করে দিয়েছে।

ফিফার পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে, ‘দুই দলের পক্ষ থেকে যে সব অভিযোগ এবং প্রমাণপত্র দেয়া হয়েছে, সে সব পর্যালোচনা করার পর ফিফার আপিল কমিটি সিদ্ধান্ত নিয়েছে দুই দলের মধ্যে ম্যাচটি আবার অনুষ্ঠিত হবে এবং ম্যাচ স্থগিত করার কারণে দুই দলকেই ৫০ হাজার সুইস ফ্রাঁ করে জরিমানা করা হলো।’

লাতিন আমেরিকা অঞ্চল থেকে এরইমধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা- দুই দলই কাতার বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে। ফিফার আপিল কমিটি জানিয়েছে, তাদের গৃহীত সিদ্ধান্ত উভয় পক্ষকেই অবহিত করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...