অবশেষে পুরন হল কুকের ২০ বছর অপেক্ষা
গত ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে ফ্রিজেল কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে নটিংহ্যামশায়ারের বিপক্ষে এসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল কুকের। সেখান থেকে ইংল্যান্ডের অধিনায়ক, দলটির সবচেয়ে সফল টেস্ট ওপেনার হয়েছেন। ইংল্যান্ড ক্রিকেটে অসামান্য অবদান রাখার জন্য নাইটহুডও পেয়েছেন, নামের আগে বসেছে ‘স্যার’।
এত সফলতার মাঝেও প্রথম শ্রেণির ম্যাচে কোনো জোড়া শতক হাঁকাতে না পারার আক্ষেপ ছিল কুকের। অবশেষে ২০তম বছরে এসে সেই অর্জনও ধরা দিলো কুকের ব্যাটে। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো দুই ইনিংসেই শতক হাঁকালেন ৩৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। গত ৫ মে থেকে শুরু হওয়া এসেক্স ও ইয়র্কশায়ারের মধ্যকার ম্যাচের প্রথম ইনিংসে ১০৭ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০২ রান করেন কুক।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০টি শতক হাঁকানোর পর ৭১তম ও ৭২তম শতক দুইটিতে জোড়া শতকের স্বাদ পেলেন এই ব্যাটার। কুকের চেয়ে বেশি শতক হাঁকানোর পর জোড়া শতকের স্বাদ পেয়েছেন চারজন ক্রিকেটার। ইংলিশ ক্রিকেটার প্যাটসি হেনড্রেন সবচেয়ে বেশি ৮৪টি শতক হাঁকানোর পর জোড়া শতক পেয়েছিলেন। ইংলিশ ব্যাটার জন হিয়ারনি ৮১টি, আরেক ইংলিশ ক্রিকেটার গ্রাহাম গুচ ৭৭টি ও সাবেক পাকিস্তান অধিনায়ক মাজিদ খান ৭১টি শতকের পর জোড়া শতক হাঁকিয়েছিলেন।
সময়ের হিসাবে কুকের ওপরে আছেন তিনজন। হিয়ারনি অপেক্ষা করেছিলেন ২৩ বছর। মাজিদ ২২ বছর ও হেনড্রেন ২১ বছর অপেক্ষা করেছিলেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২০২৬ বাজাজ পালসার ১২৫: নতুন ইঞ্জিন ও মোনোশক সাসপেনশনে বড় আপডেট
- ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে নতুন নির্দেশনা
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- পে-স্কেলের সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে: দেবপ্রিয়
- Pulsar 150 বনাম Apache RTR 160: দাম ও ফিচারে পার্থক্য
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!
