| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লীকে হারিয়ে চেন্নাইয়ের হ্যাটট্রিক জয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৯ ১০:২৭:৩৯
দিল্লীকে হারিয়ে চেন্নাইয়ের হ্যাটট্রিক জয়

এই আসরে পর পর দুই ম্যাচ জেতা দলটি এ ম্যাচে দিল্লিকে এক কথায় উড়িয়ে দিলো। ৪৯ বলে সাতটি চার ও পাঁচ ছক্কার মারে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন চেন্নাইয়ের অপেনার ডেভন কনওয়ে।

ভারতের মুম্বাইর ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দিল্লির সামনে ৬ উইকেটে ২০৯ রান তোলে ধোনির দল। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মিচেল মার্শের ২০ বলে ২৫, ডেভিড ওয়ার্নারের ১২ বলে ১৯, রিষভ পন্তের ১১ বলে ২১ আর শেষ দিকে শার্দুল ঠাকুরের ১৯ বলে ২৪ রানের ইনিংস দিল্লির ম্যাচ বাঁচাতে পারেনি। ইনিংসের ১৪ বল বাকি থাকতেই অলআউট হয় রিকি পন্টিংয়ের শিষ্যরা।

চেন্নাইয়ের ইংলিশ অলরাউন্ডার মঈন আলি ৪ ওভারে ১৩ রান খরচায় ৩ উইকেট নেন। এছাড়া মুকেশ চৌধুরী, সিমারজিৎ সিং, ডোয়াইন ব্রাভো দুটি করে আর মহেশ থিকসানার শিকার হয় অপর উইকেটটি।

প্রথম ইনিংসে চেন্নাইয়ের কিউই ব্যাটার ডেভন কনওয়ে রীতিমত ঝড় তোলেন। ৪৯ বলে তিনি খেলেন ৮৭ রানের টর্নেডো গতির ইনিংস। ৭টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি।

অন্য অপেনার রুতুরাজ গায়কোয়াড় খেলেন ৩৩ বলে ৪১ রানের ইনিংস। উদ্বোধনী জুটিতেই ১১০ রান তুলে চেন্নাইকে বড় স্কোরের ভিত তৈরি করে দেন কনওয়ে-রুতুরাজ।

এরপর শিবাম দুবে ১৯ বলে খেলেন ৩২ রানের ইনিংস। মহেন্দ্র সিং ধোনি অপরাজিত থাকেন ৮ বলে ২১ রানের ইনিংস। দিল্লি হয়ে অ্যানরিখ নরকিয়া ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ৩ উইকেট। খলিল আহমেদ নেন ২ উইকেট। ১ উইকেট নেন মিচেল মার্শ।

আইপিএলের এবারের আসরে নবাগত দল লখনৌ পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। ১১ ম্যাচে ৮ জয়ে তাদের পয়েন্ট ১৬। লখনৌয়ের মতো সমান ১১টি করে ম্যাচ খেলে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে গুজরাট টাইটান (১৬ পয়েন্ট) ও রাজস্থান রয়্যালস (১৪ পয়েন্ট)। এক ম্যাচ বেশি খেলে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এছাড়া পাঁচে দিল্লি, ছয়ে হায়দারাবাদ, সাতে পাঞ্চাব, আটে নম্বরে চেন্নাই, নয় নম্বরে কলকাতা আর ১০ নম্বরে অর্থাৎ তলানিতে আছে মুম্বাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...