সাকিবকে নিয়ে বিসিবির নতুন সন্দেহ সংশয়
সাকিব আল হাসানের এই সব বিষয় নিয়ে আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিবের ব্যাপারে তিনি মন্তব্য করলেন, ‘আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না।’
সাকিবকে নিয়ে এমন দৌদুল্যমানতার কারণে বিসিবিকেও সিদ্ধান্ত নিতে অনেক সময় গলদঘর্ম হতে হয়। দক্ষিণ আফ্রিকা সফরে যেটা দেখা গিয়েছিল। আইপিএলে খেলতে পারলে দক্ষিণ আফ্রিকা সফরে হয়তো সাকিব যাবেন না, এমনটাই জানা ছিল সবার। এ নিয়ে ছুটিরও আবেদন করে রেখেছিলেন সাকিব।
কিন্তু আইপিএলে দল না পাওয়ায় সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন, এ কথা নিজ মুখে বলেছিলেন বিসিবি সভাপতি। তার সঙ্গে বৈঠকে সাকিবও সে সম্মতি জানিয়েছিল। কিন্তু শেষমেষ তিনি কি না দুবাই যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়ে যান, তিনি মানসিকভাবে বিধ্বস্ত, খেলার মত অবস্থায় নেই। দক্ষিণ আফ্রিকায় যেতে চান না।
এ নিয়ে তুমুল সমালোচনা। অবশেষে দেশে ফিরে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করে আবার সাকিব দক্ষিণ যাওয়ার ঘোষণা দিলেন এবং সেখানে গিয়ে ওয়ানডে সিরিজও খেললেন। যদিও পারিবারিক সমস্যার কারণে টেস্ট সিরিজ না খেলেই চলে আসতে হয়েছে তাকে।
সামনে শ্রীলঙ্কা সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না তা নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নয় বিসিবি। যদিও সাকিবকে রেখেই দল ঘোষণা করা হয়েছে। অথচ টেস্টের বাকি আর এক সপ্তাহ প্রায়।
এমন এক সময়ে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ মিডিয়ার সামনে বললেন, সিনিয়ররা বেছে বেছে খেলছেন। এটা তাদের জানা। এ নিয়ে হয়তো কোনো সমস্যা নেই। কিন্তু সাকিবের বিষয়টা পুরোপুরি অজানা। সাকিব যে কোনটা খেলতে চায়, সেটাই জানে না বিসিবি।
পাপন বলেন, ‘অলরেডি রিয়াদ তো টেস্ট থেকে সরে আসছে, তামিম টি-২০ খেলছে না, মুশফিক এখনো খেলছে, বাট ওর চিন্তা ভাবনা জানা যাবে, ও কি চিন্তা ভাবনা করছে, আমরা জানতে পারব। আর আছে সাকিব, সাকিবের ব্যাপারটা আবার এদের কারোর সাথে মিলে না। সাকিবের ব্যাপারটা বলাটা কঠিন।’
সাকিবকে সব ফরম্যাটেই চায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তাকে সব ফরম্যাটে পাওয়া কঠিন। পাপন বলেন, ‘সব ফরম্যাটে সবাই ওকে চায়, কিন্তু ওকে পাওয়াটা কঠিন। আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না।’
পাপন যখন সাকিবের সঙ্গে কথা বলেন, তখন মনে হয় সব খেলবেন। কিন্তু পরক্ষণে তাকে পাওয়া যায় না। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ওর সাথে আমি যখন কথা বলি, আমার মনে হয় ও সবগুলোই খেলতে চায়; কিন্তু আবার যখন খেলা আসে, তখন দেখা যায় ওর সমস্যা। কিছু না কিছু সমস্যা থাকে, এটা তো অস্বীকার করার উপায় নেই। সো আসলে ওরটা বলা একটু কঠিন।’
বিসিবি সভাপতি এ ক্ষেত্রে একটা সমাধান বের করার চেষ্টা করেছেন। তিনি জানিয়েছেন, সিদ্ধান্তটা খেলোয়াড়রাই নিক। এ ক্ষেত্রে তাদের আর সমস্যা হবে না। তবে মিডিয়াতে যেন কেউ প্রকাশ না করে। পাপন বলেন, ‘তবে আমি মনে করি যে এই সিদ্ধান্তটা প্লেয়ারদেরকেই নিতে হবে। প্লেয়াররা নিতে (সিদ্ধান্ত) পারলেই ভালো। খামখা এগুলো মিডিয়াতে না বলে বোর্ডের সাথে বসেই সিদ্ধান্ত নিলে ভালো। কারণ আমি মনে করি বোর্ডেও একটু সুবিধা হয় সব কিছু চিন্তা করতে। কেউ যদি বলে এটা খেলব না, তখন আমরা বলতে পারি তিন মাস খেলো, ততদিনে আমরা রেডি করতে পারি। প্রস্তুতি নিতে পারি। এ জিনিসগুলো বোর্ডের সাথে বসে করলে সহজ হয়। বাইরে
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
