‘১’ বছর পর ভাত খেতে পেয়ে কেঁদেছিলেন এই ভারতীয় ক্রিকেটার
এই স্পিনার সংগ্রামী এক জীবনকে পেছনে ফেলে বনে গেছেন তারকা। চারদিকে যখন কুমার কার্তিকের জয়জয়কার, তখন তার আবেগঘন কাহিনী শুনালেন তারই কোচ ভরদ্বাজ।
ক্রিকেটার হয়ে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে কুমার কার্তিক বাড়ি ছেড়েছিলেন ৯ বছর আগে, মাত্র ১৫ বছর বয়সে। দিল্লিতে বন্ধু রাঁধে শ্যাম ছিলেন একমাত্র পরিচিত ব্যক্তি। তার সহায়তায় নানা একাডেমিতে গিয়ে খোঁজ নিচ্ছিলেন। তবে কোথাওই বিনে পয়সাও ভর্তি হওয়ার সুযোগ নেই। ভরদ্বাজ নিজের একাডেমিতে ট্রায়ালের সুযোগ করে দেন কুমার কার্তিককে। আর তখন কুমারের একটি ডেলিভারি দেখেই তাকে একাডেমিতে বিনা পয়সাও কোচিংয়ের সুযোগ করে দেন।
ক্রিকেট নাহয় শেখা গেল বিনা খরচে, কিন্তু থাকা-খাওয়া? কুমার কার্তিকের সংগ্রাম তাই তখনও শেষ হয়নি, বরং শুরু বলা যায়। বাধ্য হয়ে ৮০ কিলোমিটার দূরে মাসুরি নামের এক ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ নেন। সকালে একাডেমিতে প্র্যাকটিস করতেন, আর তারপর ফ্যাক্টরিতে কাজ করে রাতে সেখানেই থাকতেন। ভাত দূরে থাক, দুপুরে এক প্যাকেট বিস্কুটের জন্য মাইলের পর মেইল হেঁটে যেতেন। বিস্কুট খাওয়ার টাকা জোগাড়ের জন্য পায়ে হেঁটে বাঁচাতেন ১০ টাকা। ভরদ্বাজ একদিন জানতে চান, কুমার কার্তিক কেন কাছাকাছি কোথাও থাকেন না। তখন বের হয়ে আসে হৃদয়বিদারক ঘটনা।
ভরদ্বাজ সে কথা জানতে পেরে একাডেমির বাবুর্চির সাথে থাকার সুযোগ করে দেন কুমার কার্তিককে। বাবুর্চি যখন দুপুরবেলা কুমারের সামনে এক প্লেট ভাত ধরেছেন, দীর্ঘ ১ বছর পর দুপুরে ভাত খাওয়ার আনন্দে
আইপিএলে নিজের অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন কুমার। শিকার করেন দারুণ ফর্মে থাকা রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্যাঞ্জু স্যামসনের উইকেটও। ম্যাচ শেষে কুমার জানান, এবার তার বাড়ি ফেরার সময় হয়েছে। বাড়ি ছাড়ার পর গত ৯ বছরে আর একবারও বাড়ির পথ ধরেননি। এবার আইপিএল শেষে তাই ফিরে যাবেন প্রিয় পরিবারের কাছে। এখন যে তিনি সফল, প্রতিষ্ঠিত!
কুমার কার্তিকের উত্থানের পেছনে বড় অবদান আছেন কোচ ভরদ্বাজের। তিনিই কুমারকে স্কুল ক্রিকেটে খেলার সুযোগ দেন, বিকশিত করে তোলেন তরুণ মেধাকে। কুমার নিজের প্রচেষ্টায়ও অনেক ঘাম ঝরিয়েছেন। রঞ্জি ট্রফিতে সুযোগ পাওয়ার পর লেগ স্পিনের বিভিন্ন ধরনের কায়দা রপ্ত করার মিশনে নামেন। কুমার অফ স্পিন ও লেগ স্পিন দুটোই করতে পারেন বাম হাতে। বোলিং বৈচিত্র্য চোখে পড়ার মত। আইপিএলে এবার প্রথম সুযোগ পেলেও ঘরোয়া ক্রিকেটে নিজেকে মোটামুটি প্রতিষ্ঠিত করে ফেলেছেন। ২০১৮ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেকের পর রঞ্জি ট্রফিতে অংশ নেন মধ্যপ্রদেশের হয়ে। ২০১৯ সালে মুশতাক আলী ট্রফি দিয়ে টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয়। এবার মাতাচ্ছেন আইপিএল। স্বপ্ন পূরণ হয়েছে, কুমার এমনটা ভাবতেই পারেন!
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
