| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

জয়ের ম্যাচে ওয়ার্নারের শতরান পুরন না হাওয়ার কারণ জানালেন পাওয়েল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৬ ১১:৩৩:০৯
জয়ের ম্যাচে ওয়ার্নারের শতরান পুরন না হাওয়ার কারণ জানালেন পাওয়েল

এমনিতেই এই আইপিএলের এই আসরে ওয়ার্নার স্বপ্নের ফর্মে রয়েছেন যা কারো অজানা নয়। ব্যাট হাতে একের পর এক নজির তিনি গড়ে চলেছেন এবারের আসরে। কিন্তু গতকাল ০৫ মে বৃহস্পতিবার নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে ৫৮ বলে অপরাজিত ৯২ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন অজি তারকা। ৩৫ বলে ৬৭ করে অপরাজিত থেকে ওয়ার্নারকে যোগ্য সঙ্গত করেন রভম্যান পাওয়েল। তাঁদের দুরন্ত পার্টনারশিপের হাত ধরেই ২০৭ রানে পৌঁছে যায় দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে টেনেটুনে ১৮৬ করে হায়দরাবাদ। ২১ রানে ম্যাচ জিতে যায় দিল্লি।

তবে খুব অল্পের জন্যই শতরান হাতছাড়া করেন ওয়ার্নার। সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে ছিলেন তিনি। শেষ ওভারে রভম্যান পাওয়েল বিধ্বংসী মেজাজে রান করছিলেন। তবে তিনি চেয়েছিলেন ওয়ার্নার যেন সেঞ্চুরি পূরণ করেন। তার জন্য পাওয়েল ১ রান নিয়ে ওয়ার্নারকে শুরুতেই স্ট্রাইক দিতে চেয়েছিলেন। কিন্তু খেলার সেই গতিটা কোনও ভাবেই নষ্ট করতে চাননি অজি তারকা। তাই রভম্যান পাওয়েলকে নিজের খেলাটা চালিয়ে যাওয়ারই পরামর্শ দেন ওয়ার্নার।

এই প্রসঙ্গে পাওয়েলই পুরো বিষয়টি খোলসা করেছেন। তিনি পরিষ্কার বলেছেন, ‘আমি ডিডব্লিউ-কে (ডেভিড ওয়ার্নার) জিজ্ঞেস করেছিলাম যে, ওর ১০০ করার জন্য আমি সিঙ্গল নিয়ে ওকে স্ট্রাইক দেব কিনা! কিন্তু ও আমাকে বলেছিল, এ ভাবে ম্যাচ খেলা হয় না। এবং আমাকে বড় শট খেলতে বলেছিল।’

প্রসঙ্গত, সেই ওভারে পাওয়েল উমরান মালিককে মেরে ১৯ রান নেন। আর দলের স্বার্থেই নিজের সেঞ্চুরি করার বাসনা জলাঞ্জলি দেন ওয়ার্নার। তবে সেঞ্চুরি না পাওয়ার আফসোসটা কিছুটা হলে ম্যাচের সেরা নির্বাচিত হওয়ার পর মিটবে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটারের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...