| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

হারের দিনেও শেষ ওভারে বিবর্ণ মোস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০১ ২২:৫৬:১৮
হারের দিনেও শেষ ওভারে বিবর্ণ মোস্তাফিজ

০১ মে বিকালে টসে হেরে আগে বোলিং করতে নামে মুস্তাফিজুরদের দিল্লি। প্রথম ওভারে বোলিং করতে আসা মোস্তাফিজ প্রথম বলে চার খেলেও বাকি পাঁচ বলে দেন ২ রান। নিজের দ্বিতীয় ওভারেও একটি চারসহ মোট আট রান দেন।

ফিজ তার নিজের তৃতীয় ওভারেও একটি চারসহ মোট আট রান দেন। তবে শেষ ওভারে নাকাল হতে হয়েছে এই বোলারের। প্রথম বলে দুই রান দেওয়ার পর টানা দুটি ওয়াইড, দ্বিতীয় বলে ২ রান, তৃতীয় বলে ১ রান দেয়ার পর চতুর্থ বলে খান ছক্কা। পরের দুই বলে দুই রান দিয়ে মোট ৪ ওভারে ৩৭ রান দিয়ে উইকেট শূন্য থাকতে হয়েছে তাকে।

শুধু মোস্তাফিজ নয়, দিল্লির ছয়জন বোলারই আজ হাত খুলে রান দিয়েছেন। শার্দুল ঠাকুর ৩ উইকেট নিলেও দেন ৪০ রান।

আগে ব্যাট করে লখণৌ সংগ্রহ করেছে ৩ উইকেটে ১৯৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ (৫১) রান করেন লোকেশ রাহুল। দীপক হুদা ৩৪ বলে করেন ৫২ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...