| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজঃ পাক ক্রিকেটার রিজওয়ানের সঙ্গে বড় জুটি গড়ে ভারতের পুজারার ডাবল সেঞ্চুরি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০১ ১১:৩৭:৩০
ব্রেকিং নিউজঃ পাক ক্রিকেটার রিজওয়ানের সঙ্গে বড় জুটি গড়ে ভারতের পুজারার ডাবল সেঞ্চুরি

শেষমেশ মিললো সেটি দেখার সুযোগ। রিজওয়ান ও পুজারা মিলে তৃতীয় রাউন্ডে ডারহামের বিপক্ষে ম্যাচে ষষ্ঠ উইকেটে বড় জুটি গড়েছেন। দারুণ ফর্মে থাকা পুজারা তুলে নিয়েছেন চলতি আসরে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি, ফর্মে ফিরে রিজওয়ান খেলেছেন পঞ্চাশ ছাড়ানো ইনিংস।

গতকাল শনিবার ম্যাচের তৃতীয় দিন রিজওয়ান ও পুজারার জুটিতে এসেছে ১৫৪ রান। এ দুজনের জুটিতে ভর করেই ৫৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে সাসেক্স। অবশ্য শেষ দিকে মাত্র ৩৪ রানের ব্যবধানে ৫ উইকেট না হারালে আরও বড় হতে পারতো তাদের দলীয় সংগ্রহ।

দ্বিতীয় দিন শেষে পুজারা ১২৮ ও রিজওয়ান অপরাজিত ছিলেন ৫ রানে। শনিবার নিজের ব্যক্তিগত সংগ্রহে আরও ৭৫ রান যোগ করেছেন পুজারা। যার মাধ্যমে করেছেন এবারের আসরে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। আউট হন ২০৩ রান করে। প্রথম ম্যাচে তিনি খেলেছিলেন ২০১* রানের ইনিংস, দ্বিতীয় ম্যাচে করেন ১০৯ রান।

অন্যদিকে আগের দুই ম্যাচে খেলা তিন ইনিংসে মাত্র ২২, ৪ ও ০ রান করা রিজওয়ান এবার পেয়েছেন রানের দেখা। পুজারার সঙ্গে ১৫৪ রানের জুটি গড়ার পথে তার ব্যাট থেকে এসেছে ৭৯ রানের ঝকঝকে ইনিংস। এ দুজনের জুটি আলোড়ন তুলেছে এশিয়ার ক্রিকেটপ্রেমীদের মাঝে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...