| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ম্যাচ জেতার পরে মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন দিল্লি ক্যাপিটালস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৯ ১২:০৭:২৫
ম্যাচ জেতার পরে মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন দিল্লি ক্যাপিটালস

যার সবুজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানিয়েছে দিল্লি ক্যাপিটালস। শেষ হয়েছে তারা জানিয়েছে “মুস্তাফিজ তার সেরাটা দিয়েছে”

গতকাল রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ওভারেই মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন অধিনায়ক রিশাব পান্ত। প্রথম ওভারেই উইকেট না পেলেও মাত্র ২ রান দেন মুস্তাফিজুর রহমান।

এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে দেন মাত্র ৫ রান। তবে ইনিংসের ১৮ তম ওভারে এসে নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে ১০ রান দিয়ে দেন মুস্তাফিজুর রহমান। কিন্তু ইনিংসের শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান।

মাত্র দুই রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। শেষ পর্যন্ত চার ওভার বোলিং করে ১৮ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। যা মুস্তাফিজুর রহমানের আইপিএলের ক্রিকেট ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২০১৬ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন তিনটি উইকেট।

ইনিংসের শেষ ওভার করতে এসে প্রথম বলে ১ রান দিলেও পরের বলেই তুলে নেন উইকেট। ২৩ রান করা রিংকু সিংকে ফেরান সাজঘরে। তৃতীয় বল থেকে এক রান আসলেও চতুর্থ বলে ফেরান ৫৭ রান করা নিতিশ রানাকে। অফ সাইডে থাকা চেতন সাকারিয়া নেন দুর্দান্ত ক্যাচ। পঞ্চম বলে আবারও উইকেট। এবার সোজা স্টাম্প উপড়ে ফেলেন টিম সাউদির। শেষ বলে আসেনি কোনও রান। চলতি আইপিএলে এখন পর্যন্ত মোস্তাফিজের সেরা বোলিং ফিগার এটিই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...