| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এবার নতুন ভাবে কপাল পুড়তে যাচ্ছে রাহীর, ঈদের পর বোর্ডে তলব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৭ ১৬:৩৩:০৫
এবার নতুন ভাবে কপাল পুড়তে যাচ্ছে রাহীর, ঈদের পর বোর্ডে তলব

রাহীর এমন বিস্ফোরক মন্তব্যের জন্য জবাবদিহিতার সামনে পড়তে যাচ্ছেন রাহী। তার এমন মন্তব্যের কারণ জানতে চাওয়ার জন্য ঈদের পর এই পেসারকে বোর্ডে ডাকা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ভারতীয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য দেন নান্নু।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ না পেয়ে রাহী গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি মিরপুরে শেষ দুই টেস্টে ১০ উইকেট নিয়েছিলাম। আমি মনে করি না, আমার পেস বোলিং দল থেকে বাদ পড়ার কারণ। এখানে অন্য কোনো কারণ থাকতে পারে।’

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে রাহী দাবি করেছেন, দলের মধ্যে কেউ হয়ত তাকে দেখতে পারেন না বলে বাদ পড়েছেন তিনি। এছাড়াও দলে সুযোগ পাওয়ার জন্য তার কোনো লবিং নেই বলেও মন্তব্য করেন রাহী। এই পেসারের এমন সব মন্তব্যের পর ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন।

এরপর প্রধান নির্বাচক নান্নু ক্রিকবাজকে জানিয়েছেন, ঈদের পর এই পেসারকে তলব করা হবে। মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকবাজকে বলেন, ‘আমরা তার ব্যাখ্যা শোনার জন্য ঈদের পর তাকে ডাকবো। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাকে বাদ দেওয়ার পর, তার কাছ থেকে এভাবে প্রতিক্রিয়া পাওয়াটা আমাদের জন্য ভীষণ হতাশার।’

প্রধান নির্বাচক আরও জানিয়েছেন, রাহীর জবাবের উপর ভিত্তি করে এই ক্রিকেটারকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

সাদা পোষাকের ক্যারিয়ারে ১৩ ম্যাচে ৩০ উইকেট নেওয়া রাহী সর্বশেষ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন। এরপর দলের সঙ্গে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকলেও খেলা হয়নি কোনো ম্যাচ। এবার স্কোয়াড থেকেই বাদ পড়লেন। তার জায়গায় দলে এসেছেন আরেক পেসার রেজাউর রহমান রাজা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...