বাংলাদেশ ফুটবলে দারুন সুখবর দিল কাজী সালাউদ্দিন
ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৬ ২১:৩১:০৮
গতকাল সোমবার ছিল সাফের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে।
আগামী ২৫ জুন ভোটের দিন নির্ধারিত ছিল। কোন পদে একাধিক মনোনয়নপত্র জমা না পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের এ নিয়ে টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হবেন।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জাগো নিউজকে জানিয়েছেন, জমা পড়া মনোয়ানপত্র আমি পাঠিয়ে দিয়েছি। এখন সেগুলো বাছাই হবে।
