| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক হাতে খেলেই ক্রিকেট বিশ্বে নজর কেড়েছেন সুমন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৫ ১৭:৪২:৫৭
এক হাতে খেলেই ক্রিকেট বিশ্বে নজর কেড়েছেন সুমন

শনিবার ফরিদপুর জেলার ফাইনালে সুমন ফরিদপুর মুসলিম মিশন স্কুল খেলেছে ফরিদপুর জিলা স্কুলের বিপক্ষে। যেখানে ৫ উইকেটে হেরে গেছে ফরিদপুর মুসলিম মিশন, চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জিলা স্কুল। তবে সবার মনোযোগের কেন্দ্রে ছিলেন এক হাত নিয়ে খেলা সুমন।

খোঁজ নিয়ে জানা গেছে, এক সড়ক দুর্ঘটনায় সুমনের বাম হাত অকেজো হয়ে যাওয়ার পর সেটি কেটে ফেলে দেওয়া হয়। তবু অদম্য মনোবলের সঙ্গে ক্রিকেট খেলা চালিয়ে গেছে সে। এবার স্কুল ক্রিকেটে অংশ নিয়েছে প্রতিটি ম্যাচে। এ পর্যন্ত বেশ কয়েকটি ম্যাচে ভালো রানও করেছে এ ডানহাতি ব্যাটার।

জাগো নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সুমন জানিয়েছে, ক্রিকেটে বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে আমার।

স্কুল ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য স্কুলের শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুমন, আমার স্যারদের সহযোগিতা না থাকলে এতো বড় টুর্নামেন্টে অংশ নিতে পারতাম না। ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলায় অংশ নিয়েও প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের এই আসরে অনেকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি।

এ বিষয়ে মুসলিম মিশন উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক এহসানুল হক জাগো নিউজকে বলেন, প্রতিযোগিতায় প্রথমবারের মতো কোনো প্রতিবন্ধী ক্রিকেটার অংশ নেওয়ায় অনেকের দৃষ্টি ছিল সুমনের দিকে। স্কুল ক্রিকেটে প্রতিবন্ধী ক্রিকেটার হিসেবে মাঠে নামার ঘটনা ফরিদপুরে এই প্রথম। শারীরিক প্রতিবন্ধিকতার পরেও ভালো খেলোয়াড় হবার স্বপ্ন দেখে সুমন।

উল্লেখ্য, শনিবার শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত ফাইনালে ফরিদপুর মুসলিম মিশন স্কুলকে ৫ উইকেটে হারিয়েছে ফরিদপুর জিলা স্কুল। নির্ধারিত ৫০ ওভারে খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ফরিদপুর মুসলিম মিশন ১১২ রানে অলআউট হয়।

ইনিংসে সর্বোচ্চ রান অতিরিক্ত ৪৭ থেকে। ব্যাটারদের মধ্যে রিয়াজ ২৫ রান করে। ফরিদপুর জিলা স্কুলের পক্ষে আসিব ৪ উইকেট লাভ করেন। জবাবে ফরিদপুর জেলা স্কুল ৫ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে উদয় ৩৪ রান করেন। ফরিদপুর মুসলিম মিশনের পক্ষে ফারদিন ও তামিম দুইটি করে উইকেট লাভ করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...