| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ডিপিএলে শরিফুলের বাউন্সারে কুপোকাত ব্যাটসম্যানরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৪ ২১:৪২:১২
ডিপিএলে শরিফুলের বাউন্সারে কুপোকাত ব্যাটসম্যানরা

দক্ষিণ আফ্রিকা থেকে এসে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ খেলেছেন টেস্ট অধিনায়ক। প্রতিটি ম্যাচেই ফিরেছেন অল্প রানে।

তাই মাঠের অনুশিলনে বাড়তি মনোযোগী মমিনুলকে দেখা গেল। রবিবার ম্যাচের আগে বাড়তি সময় নকিং করতে দেখা গিয়েছিল মমিনুলকে। অফ ফর্ম কিংবা খারাপ টাইমে ম্যাচের আগে ক্রিকেটারদের নকিং করা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু ম্যাচ শুরুর আগে প্রাইম ব্যাংকের ফটোসেশনে মমিনুলকে দেখা গেল প্র্যাকটিস জার্সিতে। তাহলে কি মমিনুল এ ম্যাচটি খেলছেন না?

শেষ পর্যন্ত শঙ্কাটা সত্যি হলো একাদশে ছিলনা মুমিনুল হকের নাম। তাহলে কি বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়লেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক। হতেও পারে এবারের লিগে বেশ প্রতিষ্ঠিত কিছু নাম কেও পারফরম্যান্সের কারণে সাইড বেঞ্চে বসে থাকতে দেখা গিয়েছে। আবার এমনও হতে পারে অফ ফর্ম কাটাতে মমিনুল নিজেই বিশ্রাম চেয়ে নিয়েছেন। অফ ফর্ম কাটাতে বিশ্রামও যে একটি কার্যকরী উপায়। মুমিনুলের একাদশে না থাকাটাই এ ম্যাচের একমাত্র চমক নয়।

শরিফুলকে প্রাইম ব্যাংকের হয়ে আজকের ম্যাচ খেলতে দেখা গিয়েছে। কিন্তু শরিফুলের তো ইনজুরি রয়েছে, ইনজুরির কারণেই দু-এক দিন পরে সিঙ্গাপুরে যাওয়ার কথা শরিফুলের। হয়তো প্রাইম ব্যাংক টিম ম্যানেজমেন্ট তাকে ফিট মনে করেছে বলেই খেলতে নেমেছেন শরিফুল। বোলিংয়ে ওপেন করেছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ফাস্ট বোলার। প্রথম স্পেলে তিন ওভার বল করেছেন এই ফাস্ট বোলার।

একটার পর একটা বাউন্সারে ব্যাটসম্যানদের বেশ ভোগান্তিতে ফেলেছেন শরিফুল। সব মিলিয়ে বেশ চাঙ্গা শরিফুল কে মাঠে দেখা গিয়েছে। মিরপুর থেকে দুই রকমের চিত্র দেখা গেল। একদিকে শরিফুলের প্রত্যাবর্তন, এ ম্যাচে মাঠে নামায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে শরিফুলের খেলাটা আরও নিশ্চিত হয়ে গিয়েছে। অপরদিকে শ্রীলঙ্কা সিরিজের আগে যে অল্প কয়েকটা ম্যাচ খেলার সুযোগ ছিল মমিনুলের হাতে তার একটি ইতিমধ্যে হারিয়েছেন তিনি। মিরপুর থেকে ভিন্ন দুইটি খবর পেলেন সমর্থকরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...