| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

১০০০ কোটির পথে ‘কেজিএফ চ্যাপ্টার টু’, দেখে নিন এই সিনেমাতে কে কত পারিশ্রমিক পেয়েছে

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৪ ১৫:১৮:৪৬
১০০০ কোটির পথে ‘কেজিএফ চ্যাপ্টার টু’, দেখে নিন এই সিনেমাতে কে কত পারিশ্রমিক পেয়েছে

গত ১৪ এপ্রিল মুক্তির প্রথম দিনেই ভারতে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে সিনেমাটি। সেই ধারা বিদ্যমান। একের পর এক রেকর্ড ভাঙছে সিনেমাটি। ইতোমধ্যেই বিশ্বব্যাপী ৭৮০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে সিনেমাটি। তবে সিনেমা দেখে অনেক ভক্তের মনেই প্রশ্ন জেগেছে তারকাবহুল এই সিনেমাটি নির্মাণে কত বাজেট ছিল কিংবা কে কত পারিশ্রমিক নিয়েছেন? মিলল তার উত্তরও।

প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমা প্রযোজনা করেছে হোমবেল ফিল্মস। এর বাজেট ১০০ কোটি রুপি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন যশ। এছাড়াও আছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজসহ আরও অনেকে।

স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন নায়ক যশ। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘কেজিএফ ২’ সিনেমার জন্য তিনি ২৫ থেকে ২৭ কোটি রুপি পেয়েছেন। তার বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি। তার পারিশ্রমিক ৪ কোটি রুপি।

সিনেমাটিতে ভয়ঙ্কর ভিলেনের ভূমিকায় আছেন সঞ্জয় দত্ত। বলিউডের এই দাপুটে তারকাকে নেওয়ার জন্য খরচ করতে হয়েছে ৯ থেকে ১১ কোটি রুপি। এছাড়া আরেক বলিউড তারকা রাভিনা ট্যান্ডনকে দেখা গেছে প্রধানমন্ত্রী রামিকা সেনের ভূমিকায়। তিনি পারিশ্রমিক নিয়েছেন প্রায় ২ কোটি রুপি।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে মুক্তি পায় প্রথম কিস্তি ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’। সে সময় ভারতীয় এই সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁয়ে নেয়। তাইতো সিনেমার দ্বিতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...