| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নিজেদের বিয়ের দিন তারিখ জানালেন দেব-রুক্মিনী

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৪ ১৩:০৩:৫৫
নিজেদের বিয়ের দিন তারিখ জানালেন দেব-রুক্মিনী

গত কাল শনিবারের ‘অ-জানাকথা’য় আরও একবার দেব। সঙ্গী রুক্মিণী। তাঁদের আগামী ছবি ‘কিশমিশ’-এর প্রচারে। ঘণ্টাখানেকের আড্ডার একেবারে শেষে অবধারিত প্রশ্ন, যুগলে বিয়ে করছেন কবে? সোজাসাপ্টা প্রশ্নের ততধিক সাদামাঠা জবাব প্রথমে দেবের ঠোঁটে, ‘‘আর বড়জোর এক বছর। এই প্রশ্ন বদলে যাবে। সবাই জানতে চাইবেন, দেব তুমি এখনও বিবাহিত?’’ নিজের রসিকতায় নিজেই হাসিতে ফেটে পড়েছেন পর্দার ‘টিনটিন’। তার পরেই অত্যন্ত সচেতন জবাব, এর আগেও তিনি ‘অ-জানা কথা’য় জানিয়েছিলেন, যে হারে বিয়ে ভাঙছে তাতে পারস্পরিক সম্মান, বন্ধুত্ব বজায় রেখে সুস্থ সম্পর্ক বাঁচিয়ে নিয়ে যাওয়াই বড় কথা। সেটা তাঁর আর রুক্মিণীর মধ্যে এখনও আছে। এই ধারা ধরে রাখতে চান তিনি।

দেব থামতেই অনর্গল তাঁর দেবী! রুক্মিণীর কথায়, ‘‘আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী। এই প্রতিষ্ঠানকে ভীষণ শ্রদ্ধা এবং সম্মান করি। আমার পরিবারে প্রচুর সদস্য ভালবেসে বিয়ে করেছেন। তাঁরা সুখে-শান্তিতেই দিন কাটাচ্ছেন।’’ পরক্ষণেই যুক্তি তাঁর, তার মানে এও নয়, জোর করে ঘাড়ে বিয়ের দায়িত্ব চাপিয়ে দিতে হবে। রসিকতায় দেবের থেকে কোনও অংশেই কমতি নন রুক্মিণীও। হাসতে হাসতে তাঁর জবাব, যে বছর কেউ প্রশ্ন করবেন না বিয়ে নিয়ে সে বছর তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন।

তা হলে ২৯ এপ্রিল কী হবে? দরাজ গলায় আশ্বাস বাণী সাংসদ-তারকার, ‘‘বিয়ে হবে তো! টিনটিন আর রোহিণীর। রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’-এ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...