| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

জেনে নিন বিয়ের পরে আলিয়া-রণবীর অরবসেস আপডেট

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২২ ১৬:২৬:৫৬
জেনে নিন বিয়ের পরে আলিয়া-রণবীর অরবসেস আপডেট

সুপারস্টার রণবীর কাপুর ও নায়িকা আলিয়া ভাটের বিয়ের রেশ এখনো তুঙ্গে। তাঁদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। বর্তমানে রণবীর ও আলিয়া দুজনেই শুটিং থেকে মাত্র পাঁচ দিনের ছুটি নিয়েছিলেন। এই পাঁচ দিনেই সম্পন্ন হয়েছে বিয়ের সব আনুষ্ঠানিকতা। ছুটি শেষে যে যাঁর কাজে ফিরেছেন।

গত সোমবার রণবীর কাপুরকে দেখা গেছে টি-সিরিজের অফিসের বাইরে। সাদা টি-শার্টের ওপর চাপানো চেকড শার্ট, কার্গো প্যান্ট, মুখে মাস্ক পরেই পাপারাজ্জিদের ক্যামেরায় হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। বর্তমানে ‘এনিমেল’ সিনেমার শুটিংয়ে হিমাচল প্রদেশে আছেন রণবীর।

অন্যদিকে বিয়ের ঠিক পরের দিন মঙ্গলবার রণবীর ঘরণী আলিয়াকে দেখা গেল মুম্বাই বিমানবন্দরে। করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ সিনেমার শুটিংয়ের জন্য মুম্বাই ছেড়েছেন। গোলাপি রঙের সালোয়ার-কামিজ, খোলা চুল, নো মেকআপ লুক, হাতে ব্যাগ নিয়ে মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে নজর কাড়লেন আলিয়া। দারুণ দেখাচ্ছিল রণবীর পত্নীকে। হাতে জ্বলজ্বল করছে বিয়ের আংটি। হাত নেড়েই ভেতরে ঢুকে গেলেন আলিয়া। হাতে স্পষ্ট বিয়ের মেহেন্দি, এর মধ্যেই সিঁথিতে নেই সিঁদুর, হাতে নেই লাল চূড়া। এ নিয়ে সমালোচনাও করেছেন অনেকে।

তবে আলিয়ার সে সবে কান দেওয়ার মতো অত সময় নেই। পোশাগত জীবনে এটাই সেরা সময় আলিয়ার। পরপর দুটি অসফল সিনেমার পর ‘আরআরআর’ কিংবা ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ দিয়ে সাফল্য পেয়েছেন আলিয়া ভাট। শিগগিরই বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে পা রাখতে চলেছেন মহেশকন্যা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...