| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাঠের মধ্যে যে কারনে রেগে হেলমেটে লাথি মারলেন রকিবুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২১ ২২:৩৬:০২
মাঠের মধ্যে যে কারনে রেগে হেলমেটে লাথি মারলেন রকিবুল

ক্লাবের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লীগের চলতি আসরে কিছুদিন আগে মিরপুরের উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে ড্রেসিংরুমের কাচের দরজায় লাথি দিয়ে আলোচনার জন্ম দেন।

আজ ২১ এপ্রিল বৃহস্পতিবার আম্পায়ারের বাজে সিদ্ধান্তে মেজাজ হারিয়ে হেলমেটে লাথি দিয়ে আলোচায় ঝড় তুলে দিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার রকিবুল হাসান। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে ড্রেসিংরুমে ফেরার পথে এ কাণ্ড ঘটান অভিজ্ঞ ক্রিকেটার রকিবুল।

ঢাকা লিগের সুপার লিগ পর্বের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শিরোপার দৌড়ে থাকা দুই দলের জন্যই ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৫২ রান জমা করে প্রাইম ব্যাংক। মামুলি স্কোর তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় মাশরাফি বিন মুর্তজার রূপগঞ্জ।

রান তাড়ায় রূপগঞ্জ ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যাটিং করছিলেন সাব্বির রহমান ও রকিবুল। প্রাইম ব্যাংকের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের করা ওভারের দ্বিতীয় বলটিতে খেলতে গিয়ে টাইমিংয়ে মিস করেন সাব্বির। তবে সুযোগ পেয়েও বলটি তালুবন্দি করতে পারেননি ফিল্ডার মুমিনুল হক। মিস ফিল্ডিংয়ের সুযোগে দৌড়ে রান নেওয়ার চেষ্টা করেন সাব্বির-রকিবুল জুটি। এতে রান আউটের সুযোগ তৈরি হয়।

স্ট্রাইক প্রান্তে মুমিনুলের থ্রো থেকে যখন প্রাইম ব্যাংকের উইকেটকিপার মোহাম্মদ মিঠুন স্টাম্প ভেঙে দেন, তখন রকিবুল ক্রিজের বাইরে থাকায় তাকে রান আউট ঘোষণা করেন আম্পায়ার। আম্পায়ারের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি রকিবুলের। এরপরই সিদ্ধান্তের প্রতিবাদ করেন। রকিবুলের দাবি, মিঠুন স্টাম্প ভাঙার আগেই গ্লাভস ফসকে বল মাটিতে পড়ে গেছে।

পরে এ নিয়ে দুই ফিল্ড আম্পায়ার সৈয়দ মুজাহিদুজ্জামান ও শাফিন শরিফের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান রকিবুল। সঙ্গে যোগ দেন সাব্বির। তবে আম্পায়াররা নিজেদের সিদ্ধান্তে ছিলেন অটল। শেষ পর্যন্ত ৬ বল খেলে ৩ রান করা রকিবুলকে হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়। ড্রেসিংরুমে ফেরার পথে নিজের হেলমেট খুলে লাথি মেরে ফেলে দেন রকিবুল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...