| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হারতে হারতে শেষ ওভারে জিতল মাশরাফি-সাকিবরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২১ ১৯:৩৪:০৯
হারতে হারতে শেষ ওভারে জিতল মাশরাফি-সাকিবরা

এর পরেও তাতে শেষ তিন বলে প্রয়োজন ছিল ৫ রান। এমন সময় শেখ মেহেদির বলে লং অফ দিয়ে উড়িয়ে মেরে রুপগঞ্জের জয় নিশ্চিত করেন ব্যাটিং মুক্তার। তাতে দুই বল বাকি থাকতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় রূপগঞ্জ।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রূপগঞ্জ। দলীয় মাত্র ৬ রানের সময় মেহেদির বলে স্টাম্পিং হয়েছেন ইরফান শুক্কুর।

আরেক ওপেনার রাকিবুল হাসান নয়নও ফিরেছেন ব্যর্থতার পাল্লা ভারী করে। রান আউট হওয়া নয়নের ব্যাট থেকে এসেছে মাত্র ৩ রান। দারুণ ফর্মে থাকা নাঈম এদিন সাজঘরে ফিরেছেন মাত্র ৫ রান করে। এদিকে তিনে নামা সাব্বির রহমান থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি।

গত ম্যাচে সেঞ্চুরি পাওয়া সাব্বির এদিন আউট হয়েছেন ২৭ বলে ২৬ রানের ইনিংস খেলে। চিরাগ জানিও ১৪ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফিরেছেন মাত্র ৬ রান করে। মোহামেডান ছেড়ে রূপগঞ্জের হয়ে ডিপিএলের ‍সুপার লিগ খেলতে নামা সাকিব আল হাসান আউট হয়েছেন ২১ রানে।

শেষ দিকে হারতে থাকা ম্যাচে রূপগঞ্জকে জয় এনে দেন মুক্তার এবং তানবীর হায়দার। তাদের দুজনের ৭০ রানের জুটিতে ৩ উইকেটের জয় পায় রূপগঞ্জ। ৩১ রানে তানবীর এবং ৩৯ রানে অপরাজিত ছিলেন মুক্তার। প্রাইম ব্যাংকের হয়ে দুটি উইকেট নিয়েছেন রাকিবুল হাসান।

এর আগে মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে বিলম্ব হয়। সময়ক্ষেপণ হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৩৩ ওভারে। ব্যাটিংয়ে নেমে ৩১.২ ওভারে ১৫২ রানে অল আউট হয় প্রাইম ব্যাংক। দলটির হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেছেন এনামুল হক বিজয়।

এদিন লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন ডানহাতি এই ওপেনার। শেষ দিকে ইয়াসির আলী রাব্বির ব্যাট থেকে এসেছিল ৩৭ বলে ৩৯ রান। রূপগঞ্জের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন সাকিব, মাশরাফি এবং চিরাগ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...