এক ওভারে সর্বোচ্চ রান নিয়ে ম্যাচ জয়ের নায়ক হলেন সোহান
পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন জাকির। পারভেজ রসুলের বলে বোল্ড হওয়ার আগে জাকির করেন ৭৫ রান। তার ৯৮ বলের ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি। জাকিরের পর দ্রুতই বিদায় নেন শরিফউল্লাহ। তবে সপ্তম উইকেটে দ্রুত রান সংগ্রহ করেন সাদ নাসিম ও নাসুম আহমেদ।
সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি গড়েন নাসিম ও নাসুম। আগের ম্যাচে শতক হাঁকানো নাসিম আজ হাঁকিয়েছেন অর্ধশতক। ৪৩ বলে ৫০ রানে অপরাজিত থাকেন নাসিম। হাঁকান দুইটি করে চার ও ছক্কা। নাসুম ১৭ বলে ২৭ রান রানের ইনিংস খেলেন। রূপগঞ্জ টাইগার্স সংগ্রহ করে ৬ উইকেটে ২৪৭ রান।
শেখ জামালের পক্ষে মেহেদী হাসান মিরাজ তিনটি, সানজামুল ইসলাম দুইটি এবং পারভেজ রসুল একটি উইকেট নেন।
জবাব দিতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ধানমন্ডির ক্লাবটি। রবিউল ইসলাম রবি (০), সাইফ হাসান (১১) ও ইমরুল কায়েস (১২) বিদায় নেন দলীয় ৩৩ রানের মধ্যেই। চতুর্থ উইকেটে সোহানের সাথে ৪৫ রানের জুটি গড়ে বিদায় নেন মুশফিকুর রহিমও। মুশফিক করেন ৪২ বলে ৩২ রান। তাকে শিকার করেন শরিফ। পরের ওভারেই বিদায় নেন পারভেজ। ৮১ রানে পাঁচ উইকেট হারায় শেখ জামাল।
হারের শঙ্কায় পড়া শেখ জামালকে উদ্ধার করেন মিরাজ ও সোহান। ষষ্ঠ উইকেটে তারা দুইজন ব্যাটিং করেন ২৫.৪ ওভার, গড়েন ১৩৪ রানের বড় জুটি। মিরাজ কিছুটা ধীরগতিতে ব্যাটিং করলেও সোহান রান তুলছিলেন দ্রুতই। ৭৪ বলে ৪৩ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলে মিরাজ বিদায় রান-আউট হয়ে।
সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন সোহান। জয়ের জন্য শেষ দুই ওভারে শেখ জামালের প্রয়োজন ছিল ২৩ রান। ৪৯তম ওভারেই বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে জয় নিশ্চিত করেন সোহান। মুকিদুল ইসলাম মুগ্ধর এক ওভারে দুইটি চার ও তিনটি ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটার। ফলে ছয় বল ও চার উইকেট হাতে রেখেই জয় পায় শেখ জামাল।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ২৪৭/৬ (৫০ ওভার)জাকির ৭৫, নাসিম ৫০*, নাসুম ২৭*, ফজলে রাব্বি ২৫;মিরাজ ৩/৪০, সানজামুল ২/৪৬, পারভেজ ১/৩৮।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৫১/৬ (৪৯ ওভার)সোহান ১৩২*, মিরাজ ৪৩, মুশফিক ৩২, ইমরুল ১২, সাইফ হাসান ১১;মুগ্ধ ২/৭৬, নাহিদ ১/২৬, শরিফ ১/৩৪।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪ উইকেটে জয়ী।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
