| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দারুন সুখবর দিয়ে দেশের ক্রিকেটে ফিরছেন মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২১ ১৬:০৬:২৪
দারুন  সুখবর দিয়ে দেশের ক্রিকেটে ফিরছেন মুস্তাফিজ

তবে টাইগার এই তারকা পেসারকে আবারও টেস্টে দেখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুস্তাফিজ অবশ্য বর্তমানে টেস্টের চুক্তিতে নেই। আগের বছরও ছিলেন শুধু সীমিত ওভারের চুক্তিতে। জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়ি আগের চেয়ে কমে যাওয়ায় মুস্তাফিজকে আবারও টেস্ট ক্রিকেটে ফিরিয়ে আনতে চায় বিসিবি।

সম্প্রতি ইঞ্জুরিতে পড়েছেন তিন ফরম্যাটে নিয়মিত খেলা দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজে পেস ইউনিট নিয়ে তাই খানিক দুশ্চিন্তা আছে। এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্টের মুস্তাফিজের কথা মনে পড়াটাই স্বাভাবিক।

বছর দুয়েক আগে টেস্ট থেকে বিরতি থাকার যে পরিকল্পনা করেছিলেন মুস্তাফিজ, সেই বিষয়ে বিসিবি তাই আবারও আলোচনা করতে চায় এই তারকা পেসারের সাথে। বর্তমানে মুস্তাফিজ খেলছেন আইপিএলে। দীর্ঘ ছুটি নিয়েই গিয়েছেন ভারতে। এনওসি অনুযায়ী খেলার কথা আইপিএলের পুরো মৌসুমেই।

শ্রীলঙ্কা সিরিজে তাই তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে মুস্তাফিজকে ভবিষ্যতে টেস্টে পেতে চায় বোর্ড, তা টেস্টের অন্যান্য পেসারদের চেয়ে কম করে হলেও। ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘করোনার প্রটোকল এখন অনেক শিথিল হয়ে গেছে।

আমরা মুস্তাফিজের সাথে টেস্ট নিয়ে আলোচনা করব।’ এদিকে বিসিবি ঠিক করেছে, এখন থেকে কোনো ফরম্যাটে খেলার স্বাধীনতা বা চুক্তিতে থাকার বিষয়টি আর ক্রিকেটারদের ওপর ছেড়ে দেওয়া হবে না। সাম্প্রতিক কার্যক্রম বিবেচনায় বোর্ডই সিদ্ধান্ত নেবে, কোন ফরম্যাটে কোন ক্রিকেটার খেলবেন বা কারা থাকবেন কোন ফরম্যাটের চুক্তিতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...