| ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

আইপিএল-পিএসএলকেও ছুঁয়ে দিল রুবেলের মৃত্যুর শোক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২০ ২৩:০৩:০১
আইপিএল-পিএসএলকেও ছুঁয়ে দিল রুবেলের মৃত্যুর শোক

বয়স যখন মাত্র ৪০ বছর তখন পরিবার, প্রিয়জন, সতীর্থদের ছেড়ে ওপারে পাড়ি জমিয়েছেন সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। টাইগার দলের হয়ে ৫টি ওয়ানডে খেলা এই তারকা ঘরোয়া ক্রিকেটে ছিলেন কিংবদন্তিতুল্য পারফর্মার। দলে থাকা অবস্থায় দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সাথে লড়াই করার পর হার মেনেছেন জীবন যুদ্ধে।

মোশাররফ রুবেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। সেই সাথে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে পাকিস্তান সুপার লিগের জনপ্রিয় দল পেশোয়ার জালমি।

আইপিএলের দুইবারের শিরোপাজয়ী দল কলকাতা নাইট রাইডার্স সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় উল্লেখ করেছে, ‘বাংলাদেশের সাবেক স্পিনার মোশাররফ হোসেনের অকাল মৃত্যুতে হৃদয়ের গভীর থেকে শোক জানাচ্ছি। দোয়া করি সে যেন শান্তিতে থাকে।’

আইপিএলের আরেক জনপ্রিয় দল রাজস্থান রয়্যালস ব্যথিত রুবেলের মৃত্যুতে। দলটি লিখেছে, ‘মোশাররফ হোসেনের মৃত্যুতে আমরা শোক জানাই। তার পরিবার ও বাংলাদেশের ক্রিকেটের প্রতি আমাদের সমবেদনা।’

পিএসএলের সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘ব্রেন টিউমারের সাথে লড়াই করে মৃত্যুবরণ করা বাংলাদেশি স্পিনার মোশাররফ রুবেলের প্রতি আমাদের শোক ও পরিবারের প্রতি সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করছি।’

রুবেলের সাবেক দল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সও শোক জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা লিখেছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাবেক ক্রিকেটারের অকাল মৃত্যুতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবার গভীর শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...