| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

আশরাফুলের নতুন চমক ‘ঈদ টুর্নামেন্ট’

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৮ ১৬:৪১:২৪
আশরাফুলের নতুন চমক ‘ঈদ টুর্নামেন্ট’

নাটকটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান এবং সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে।

নাটকের গল্প সম্পর্কে বলতে গিয়ে লেখক টিপু আলম মিলন বলেন, সামাদ সাহেব গ্রামের সহজ-সরল এক ভদ্র মানুষ। ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসা থেকেই টিম বরিশাল নামে একটি দল গঠন করেন। টিম বরিশাল প্রতিবছরই ঈদ পুনর্মিলনী উপলক্ষে যে ক্রিকেট টুর্নামেন্ট হয় তাতে ১২ দলের মধ্যে ১২তম হয়। এর প্রধান কারণ দলীয় অধিনায়ক মাসুম গোলদারের স্বেচ্ছাচারিতা। সে নিজে ভালো না খেললেও ওপেনিং, ব্যাটিং, ওপেনিং বোলিং করেন। এবং যারা তাকে বিভিন্নভাবে খুশি করতে পারেন তারাই ব্যাটিং, বোলিং পান এবং বাকিরা বঞ্চিত হন। মাসুম নিজে তার নাম পরিবর্তন করে রাখেন- আশরাফুল হাসান মাশরাফি ওরফে তাসকিন।

সামাদ সাহেব দলের বারংবার ভরাডুবি দেখে এবার টুর্নামেন্টকে সামনে রেখে ঢাকাতে ইউনিভার্সিটি পড়ুয়া তার ভাগ্নী (জেনিফার) কে ডেকে এনে দলের দায়িত্ব দেন। জেনিফার সবকিছু বুঝতে পেরে মাসুম গোলদারকে দল থেকে বাদ দেন। মাসুম গোলদার নিউ টিম বরিশাল নামে নতুন দল গঠন করেন এবং ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে ভুল বুঝিয়ে নিউ টিম বরিশালে খেলতে রাজি করান।

গ্রামের মানুষদের ক্রিকেটার আশরাফুলের সাথে ছবি তোলা, ভিডিও কলে কথা বলিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি বলে গ্রামের মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন মাসুম গোলদার। ধীরে ধীরে টুর্ণামেন্টের দিন ঘনিয়ে আসে এবং ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল নিউ টিম বরিশালের হয়ে খেলতে বরিশালে যান। আশরাফুলকে দেখতে হাজারো মানুষের ভিড় লেগে যায়। ধীরে ধীরে ফাঁস হতে থাকে মাসুম গোলদারের কুকীর্তি। শেষ পর্যন্ত কি ক্রিকেটার আশরাফুল টিম বরিশালের হয়ে খেলেন?

এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে বৈশাখী টেলিভিশনের ঈদের বিশেষ এই নাটকে। নাটকটিতে ক্রিকেটার আশরাফুল ছাড়াও মাসুম গোলদার চরিত্রে রাশেদ সীমান্ত, জেনিফার চরিত্রে মিহি, ওলিউল হক রুমি, শফিক খান দিলু, নিলা ইসলামসহ অনেকে অভিনয় করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...