| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

যে শক্তিশালী একাদশ নিয়ে বেঙ্গালোরের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের দিল্লী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৬ ১৪:৫২:৪৫
যে শক্তিশালী একাদশ নিয়ে বেঙ্গালোরের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের দিল্লী

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে জিতলেও পরের দুই ম্যাচে হারের পর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। এবার পালা নিজেদের পঞ্চম ম্যাচে আরেক শক্তিশালী দল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে মাঠে নামার।

এবারের আইপিএলের অন্যতম শক্তিশালী দল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে মুস্তাফিজের দল দিল্লী ক্যাপিটালসের একাদশ কেমন হতে পারে তা এবার দেখে নেয়া যাক।

ব্যাট হাতে ইতোমধ্যেই রান পেতে শুরু করেছেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ। এই দুই ব্যাটার কলকাতার বিপক্ষে ম্যাচে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন। মূলত তাদের দুর্দান্ত শুরুর পরই দিল্লী বড় পুঁজি পায় ওই ম্যাচে। তাই বেঙ্গালোরের বিপক্ষে ম্যাচেও ওপেনিংয়ে তাদের উপরেই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

ব্যাটিং অর্ডারে রানের দেখা পাচ্ছেন না দলটির বিদেশি তারকা রভম্যান পাওয়েল। টানা ব্যর্থ হবার পর তাকে একাদশের বাইরে রেখেই পরিকল্পনা সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। তাই বেঙ্গালোরের বিপক্ষে ম্যাচে দিল্লীর একাদশে এই পজিশনে আসতে পারে অন্তত একটি পরিবর্তন। পাওয়েলের পরিবর্তে অবশ্য ব্যাটিং অর্ডারে দেখা যেতে পারে আরেক বিদেশি তারকা টিম শেফার্টকে।

অন্যদিকে বোলিং বিভাগে দুর্দান্ত ছন্দে রয়েছেন মুস্তাফিজুর রহমান। নাইটদের বিপক্ষে ম্যাচে তার ঝলক দেখা গিয়েছিল প্রতিপক্ষের রান আটকে দেয়ার মধ্য দিয়ে। তাই বেঙ্গালোরের বিপক্ষে ম্যাচেও মুস্তাফিজের জায়গা অনেকটাই নিশ্চিত। দলের বাকি বোলারদের মধ্যে কুলদিপ যাদব, শার্দূল ঠাকুর কিংবা খলিল আহমেদের মত তারকারাও রয়েছেন।

বেঙ্গালোরের বিপক্ষে ম্যাচে আগামীকাল (১৬ এপ্রিল) রাত ৮টায় মাঠে নামবে দিল্লী ক্যাপিটালস।

এক নজরে দেখে নেয়া যাক বেঙ্গালোরের বিপক্ষে ম্যাচের জন্য দিল্লীর সম্ভাব্য সেরা একাদশ

ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিশাব পান্ত, টিম শেফার্ট, সরফরাজ খান, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদিপ যাদব, মুস্তাফিজুর রহমান, খলিল আহমেদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...