| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়াঃ ঘরোয়া লিগে দল পেল মুশফিক-মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৬ ১০:৩৪:৪২
এই মাত্র পাওয়াঃ ঘরোয়া লিগে দল পেল মুশফিক-মিরাজ

আসরের শুরুতে বেশিরভাগ তারকাদের না পেলেও সুপার লিগে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার কথা ছিল দল্টির। মাহমুদউল্লাহ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে যোগ দিলেও মুশফিক-মিরাজরা টেস্ট সিরিজ শেষ করে দলে যোগ দেন। দেশে ফিরলেন ততক্ষণে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেছে মোহামেডান।

তবে এমন পরিস্থিতিতে মুশফিক ও মিরাজকে টুর্নামেন্টের মাঝ পথে দলে ভিড়িয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মূলত মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুমতি সাপেক্ষেই তাদের দলে নিয়েছে ধানমন্ডির ক্লাবটি। এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের একটি সূত্র।

এ প্রসঙ্গে ক্লাবটির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, 'মুশফিক ও মিরাজ দুজনই আমাদের সঙ্গে যোগ দিয়েছে। দুজনকেই আমরা স্বাক্ষর করিয়েছি। এটা ভালো হয়েছে। আমাদের দল ভালো করছিলো। ইনশাল্লাহ এদেরকে পেয়ে আরও ভালো হবে। মুশফিকের মতো প্লেয়ার থাকলে তো যেকোনো দলের ব্যালেন্স থাকে। অবশ্যই ভালো হবে।'

ডিপিএলে শুক্রবার ছিল লিগ পর্বের শেষ ম্যাচ। শেষ ম্যাচেও জয় পেয়েছে শেখ জামাল। লিগের ১০ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি। দুই নম্বরে থাকা আবাহনীর পয়েন্ট ১৪। তাই ৪ পয়েন্ট এগিয়ে থাকা জামাল শিরোপা জয়ের পথে হট ফেভারিট।

আর টেবিল টপারদের ব্যাটিং লাইনাপে মুশফিকের সংযোজন নিশ্চিতভাবেই তাদের শক্তি বাড়াবে। মিরাজ দলটির একজন কার্যকরী অলরাউন্ডারের শূন্যতা পূরণ করতে পারেন নিশ্চিতভাবেই। দক্ষিণ আফ্রিকা সফরটি ভালো না গেলেও শ্রীলঙ্কা সফরের আগে নিজেকে ঝালিয়ে নেয়ার দারুণ সুযোগ পেয়ে যাচ্ছেন মুশফিক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...