| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

রণবীরের বিয়েতে এবার মুখ খুললেন সাবেক প্রেমিকা দীপিকা-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৫ ১৫:১৯:১৪
রণবীরের বিয়েতে এবার মুখ খুললেন সাবেক প্রেমিকা দীপিকা-ক্যাটরিনা

বলিউড পাড়ায় একটা সময় রণবীর কাপুরের সঙ্গে দীপিকার প্রেম ছিল বলিউডে চর্চার বিষয়। পরবর্তীতে দীপিকাকে ছেড়ে ক্যাটরিনার প্রেমে মজেছিলেন নায়ক রণবীর। এমনকী ক্যাটকে বিয়ে করবার কথাও বলেছিলেন প্রকাশ্যে।

এরপর ক্যাটরিনাকে ছেড়ে আলিয়া ভাটের প্রেমে পড়ে যান ‘বাঁচনা এ হাসিনো’ তারকা। ক্যাটরিনার মন ভেঙেছিল দুই তরফে। কারণ নিজের ‘বিএফএফ’-এর সঙ্গে বয়ফ্রেন্ডের রোম্যান্স মেনে নিতে পারেননি তিনি। শোনা যায়, পরিচিত মহলে রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ক্যাট।

কিন্তু সে সব এখন অতীত। সাবেকরা বন্ধু হতে পারে না- এই ধারণা আগেই ভেঙেছেন দীপিকা। রণবীর-আলিয়ার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান ক্যাটরিনাও।

তাই তো বৃহস্পতিবার রণবীর-আলিয়ার প্রেমমাখা ছবি দেখে অতীতের তিক্ততা নয়, বরং ভালোবাসা আর শুভেচ্ছা উজাড় করে দেন দীপিকা-ক্যাটরিনা। বলিউডের ‘ক্যাসিনোভা’ রণবীর এখন ‘হ্যাপিলি ম্যারেড’। আলিয়া নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রণবীরের সঙ্গে একগুচ্ছ বিয়ের ছবি পোস্ট করেছেন। সেখানেই আদুরে মন্তব্য করেন নায়কের দুই সাবেক প্রেমিকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...