| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সবচেয়ে কম বয়সে সর্বোচ্চ ছক্কা হাঁকালেন নতুন রেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৪ ১২:৪১:৫৯
সবচেয়ে কম বয়সে সর্বোচ্চ ছক্কা হাঁকালেন নতুন রেকর্ড

তবে এবারের আসরে পাঞ্জাবের বিপক্ষে ঝড় তুললেন বেবি এবি খ্যাত এই তরুণ ক্রিকেটার।

গত কাল বুধবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৯৯ রান তাড়া করতে নেমে ম্যাচের শুরুতেই মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মা এবং ইশান কিষাণের মতো দলের ২ স্তম্ভকে হারিয়ে চাপে পড়ে যায়। তবে ডেওয়াল্ড ব্রেভিস এবং তিলক বর্মা দলের হাল ধরেন। বিশেষ করে ‘বেবি এবি’ মুম্বইয়ের ইনিংসের নবম ওভারে একেবারে ম্যাচের অঙ্কই বদলে দেন।

ম্যাচের মধ্যে এই ওভারে বল করতে এসেছিলেন রাহুল চাহার। চাহারের প্রথম বলে তিলক বর্মা ১ রান নিলে স্ট্রাইকে আসেন ব্রেভিস। এর পর বাকি পাঁচটি বলে যেন সুনামী বয়ে যায়। ৪-৬-৬-৬-৬- শেষ পাঁচ বলে ‘বেবি এবি’র সংগ্রহ। যার সুবাদে নবম ওভারে ওঠে মোট ২৯ রান। আর মুম্বই ইন্ডিয়ান্স ৮ ওভারে ২ উইকেটে ৬৩ রান থেকে করে ফেলে ৯ ওভারে ২ উইকেটে ৯২ রান। আর ব্রেভিস ১৬ বলে ১৬ থেকে পৌঁছে যান ২১ বলে ৪৪-এ।

যে রকম আগ্রাসী মেজাজে ব্যাট করলেন ব্রেভিস, তাতেই বোঝা যায়, তাঁকে কেন বেবি এবি বলে ডাকা হয়। শেষ পর্যন্ত ব্রেভিস অবশ্য ২৫ বলে ৪৯ করে সাজঘরে ফেরেন। ইনিংসে হাঁকান ৫ ছক্কা। ১৮ বছরের কম বয়সে এক ইনিংসে ৫ ছক্কা হাঁকানো প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন বেবি এবি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...