| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এবার সৌম্য প্রতি সমালোচনার কড়া জবাব দিল স্ত্রী পূজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৩ ১১:৫৩:৪৭
এবার সৌম্য প্রতি সমালোচনার কড়া জবাব দিল স্ত্রী পূজা

তবে অবশ্য সৌম্যর স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ পূজা ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তিনি মনে করেন সৌম্যর এখনও যোগ্যতা আছে সামর্থ্য দিয়ে আবারো ভালো কিছু করে দলে ফিরে আসার। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা লিখেছেন, ‘পরিশ্রম এবং সর্বোচ্চটা দিয়েই তুমি এতটুকু এসেছ এবং ভবিষ্যতেও থাকবে আশাকরি।

অন্যরা যা কল্পনা করতে পারে না তুমি তার চেয়েও বেশি করার যোগ্যতা রাখো। মানুষ যা বলছে বলুক, তুমি তোমার মতো চেষ্টা করো।’ তিনি আরও লিখেন, ‘ভালো-মন্দ এগুলো জীবনেরই অংশ। তুমি তোমার পরবর্তী গল্পটার জন্য সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখো। প্রশ্ন চলুক, আলোচনা এবং সমালোচনা আসতে থাকুক।

কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমার চ্যাম্পিয়নের জন্য ভালোবাসা এবং শুভকামনা।’ চলতি লিগে মোহামেডানের জার্সিতে সাত ম্যাচে খেলেছেন সৌম্য। সাত ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মোটে ১০০ রান। এক ম্যাচে শুধু হাফসেঞ্চুরিতে ৫৯ রান করেছেন। বাকি ছয় ম্যাচে সৌম্যর রান যথাক্রমে ৭, ৭, ১, ২৩, ৩ ও ০।

বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দলের সঙ্গেও দূরুত্ব বাড়ছে সৌম্যর। সবশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন ২০২১ সালের ২৬ মার্চে, ওয়েলিংটনে। টি-টোয়েন্টি খেলেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলে নিজের শেষ ম্যাচে সৌম্য করেছেন ৮ বলে ৬ রান। সেখান থেকেই মূলত জাতীয় দলের বাইরে সৌম্য সরকার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...