| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

‘এটা তোমার জন্য সারপ্রাইজ!’ বুবলীকে চয়নিকা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১১ ১৯:৪০:০২
‘এটা তোমার জন্য সারপ্রাইজ!’ বুবলীকে চয়নিকা

নির্মাতা চয়নিকা চৌধুরীকে কয়েকবার জিজ্ঞেসও করেছেন। প্রতিবারই ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে কৌতূহল জিইয়ে রেখেছেন চয়নিকা, ‘এটা তোমার জন্য সারপ্রাইজ!’

নানা জল্পনা কল্পনা নিয়ে বুবলী অপেক্ষা করছিলেন। এর মধ্যে প্রহেলিকায় অভিনয়ের ব্যাপারে চুক্তি সইও করলেন। তখনো অজানা, কে হবেন নায়ক! অবশেষে একদিন চয়নিকা চৌধুরী জানালেন নামটি—মাহফুজ আহমেদ। বুবলীর চোখমুখে তখন আনন্দের ঝিলিক। বুবলী বলেন, ‘যখন মাহফুজ ভাইয়ের নামটি জানতে পারলাম, তখন মনে হলো, আসলেই কি সত্যি? ছোটবেলা থেকেই মাহফুজ ভাইয়ের অভিনয়ের ভক্ত আমি। তাঁর অভিনয়, তাঁর লুক, তাঁর এক্সপ্রেশন—ভক্তদের কাছে স্বপ্নের মতো। এটি আমার জন্য বড় পাওয়া।’

নির্মাতা চয়নিকা চৌধুরী জানিয়েছেন, আগামী ১ জুন থেকে শুরু হবে প্রহেলিকার শুটিং। প্রি-প্রোডাকশন নিখুঁতভাবে শেষ করেই শুটিংয়ে যেতে চান তিনি। এরই মধ্যে মাহফুজ আহমেদ ও বুবলীকে নিয়ে কয়েক দিন রিহার্সালও করেছেন নির্মাতা।

প্রহেলিকা সিনেমায় মাহফুজ আহমেদ ও বুবলী জুটির ব্যাপারে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘মাহফুজকে আমার প্রথম সিনেমায় নিতে চেয়েছিলাম। কিন্তু নেওয়া হয়নি। এবার সেই সুযোগ হচ্ছে। আর বুবলীকে নিয়েছি কারণ, এ সিনেমায় তাঁকে খুব ভালো মানাবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...