| ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নীলকুঠিতে চিৎকার করে গিয়ে কাঁদছেন মিথিলা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১১ ১৫:৪৩:২৯
নীলকুঠিতে চিৎকার করে গিয়ে কাঁদছেন মিথিলা

প্রথম সিজনের দারুন ভাবে সফলতা অর্জন করে পরে এবার নির্মিত হয়েছে দ্বিতীয় সিজন। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস। এক বার্তায় জানা যায় যে, তার সঙ্গে নতুন সিজনে যুক্ত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ইতোপূর্বে সিরিজটিতে তাদেরকে কেমন রূপে দেখা যাবে, সেটার ফার্স্টলুক দেখা গেছে।

সোশাল মিডিয়ায় দেখা গেলো ভিডিও আকারে। রোববার (১০ এপ্রিল) প্রকাশিত হয়েছে ‘মন্টু পাইলট ২’-এর একটি গান। যেটার শিরোনাম ‘কতটা তোমার ছিল’। ঈশান মিত্রের গাওয়া গানটি উন্মুক্ত করা হয়েছে এসভিএফ মিউজিক ইউটিউব চ্যানেলে।

এই গানের দৃশ্যে সৌরভকে দেখা গেছে ব্যতিক্রম রূপে। তার চোখে-মুখে অতীতের স্মৃতিজনিত হাহাকার ফুটে উঠেছে। একইসঙ্গে প্রতিবাদের ক্ষিপ্রতাও দেখিয়েছে মন্টু। গানটির শেষ অংশে দেখা দিয়েছেন মিথিলাও। নীলকুঠিতে পা দিয়েছেন তিনি।

শাড়ি পরা মিথিলার চাহনিতে বিষাদের ছাপ স্পষ্ট। এক পর্যায়ে তিনি চিৎকার করে কাঁদতে শুরু করেন। কিন্তু কেন? কীভাবে তিনি নীলকুঠিতে পৌঁছলেন? সে রহস্যের কিনারা হবে ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার পর।

‘কতটা তোমার ছিল’ গানটি মূলত রক ঘরানার। এই গান নিয়ে মিথিলার ভাষ্য, ‘বছরের সেরা রক গান।’ উল্লেখ্য, ‘মন্টু পাইলট ২’ পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য। সিরিজটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...